-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আফতাব মনে করেন, বাংলাদেশের বর্তমান সময়ের পেসারদের উন্নতির পাশাপাশি নতুন পেসার তুলে আনতে ভারতের বিখ্যাত রঞ্জি ট্রফির মত ঘাসের উইকেট প্রয়োজন।
বিডিক্রিকটাইমকে তিনি বলেন, 'ভারতের রঞ্জি ট্রফিতে উইকেট দেখা যায় না, পুরোটাই ঘাস। ওমন উইকেটে যেকোনো দলই অনায়াসে ৩-৪ জন পেসার খেলাবে। এমন উইকেট থাকলে পেস বোলার অটোম্যাটিক বেরিয়ে আসে। আমাদের উইকেট স্পিন সহায়ক। যেকোনো টুর্নামেন্টে স্পিনারদেরই প্রাধান্য দেওয়া হয়, স্পিনাররাই সর্বোচ্চ উইকেটশিকারি হয়। আমাদের উইকেট ভারতের মত ঘাস বাড়ালে আরও পেস বোলার বেরিয়ে আসবে।'
আফতাবের দাবি, ফ্ল্যাট উইকেটে ৬-৭ ওভার বোলিং করার পরই ক্লান্ত হয়ে পড়েন পেসাররা। তাই তাদের মূল পারফরম্যান্সের দেখা আর পাওয়া যায় না। এই সমস্যার সমাধান করতে পারে ঘাসের উইকেট। এছাড়া যেকোনো উইকেটে লেগ স্পিনারদের বেশি বেশি সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন লেগ স্পিনার তুলে আনার আহ্বান তার।
আফতাব বলেন, 'ক্রিকেট বোর্ড লেগ স্পিনার নিয়ে অনেক কাজ করছে। এখনো অনেক জেলায় ভালো করে খুঁজলে অনেক মেধাবী লেগ স্পিনার পাওয়া যাবে। ভালো করে ক্যাম্প করলে, সারা বছর পরিচর্যা করলে ভালো স্পিনার বেরিয়ে আসবে।'
'বিশ্বে এখন লেগিরাই লিড করছে। বুঝতে হবে লেগ স্পিনারের গুরুত্বটা। লেগ স্পিনার থাকলে অধিনায়কের জন্য অনেক বড় সুবিধা। সব জায়গায়ই লেগ স্পিনার না থাকলে ঘাটতি থাকে। লেগ স্পিনারকে আপনি কখনই চাপ দিতে পারবেন না, স্বাধীনতা দিতে হবে। সে রান দিবে বেশি, কিন্তু উইকেটও এনে দিবে। এজন্য তাকে বুস্ট আপ করতে হবে, আত্মবিশ্বাস দিতে হবে।'- বলেন তিনি।