-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বাবর আজম। ফাইল ছবি[/caption]
ক্রিকেটে দুইজন ব্যাটারের মধ্যকার তুলনা নতুন কিছু নয়৷ প্রিয় ক্রিকেটারকে সময়ের সেরা দাবি করে চায়ের কাপে ঝড় তোলার ব্যাপারটা বরং বেশ পুরনোই। এইতো কিছুদিন আগেও জমজমাট বিতর্ক হতো শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং আর ব্রায়ান লারাদের নিয়ে৷ সময়ের মারপ্যাঁচে সেই বিতর্ক এখন ঠেকেছে বাবর আজম আর বিরাট কোহলিতে। তবে, সেই বিতর্কে বাবর আজমকে এখনই বিরাট কোহলির সমকক্ষ হিসেবে মেনে নিতে নারাজ ভারতীয় গতিতারকা মোহাম্মদ সামি৷
সদ্য সমাপ্ত ২০২১ সালটা স্বপ্নের মত কেটেছে বাবর আজমের৷ মাত্র ৬ টি ওয়ানডেতে ৬৭.৫০ গড়ে করেছেন ৪০৫ রান৷
বিরাট কোহলি। ছবি : এএফপি[/caption]
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি৷ মোহাম্মদ শামি বলেছেন, 'সম্প্রতি পাকিস্তান খুব ভালো ক্রিকেট খেলছে। ওদের তিন-চার জন ভালো প্লেয়ার উঠে এসেছে৷ তারা দলকে অনেক সাহায্যও করেছে। বাবর আজম যে গ্রেট প্লেয়ার সে ব্যাপারে কোন সন্দেহ নেই। তবে আমার মনে হয় স্টিভ স্মিথ, জো রুট বা বিরাট কোহলির সঙ্গে এখনই তার তুলনা করা ঠিক নয়। আমি বলব বাবর আরও কিছুদিন ক্রিকেট খেলুক। তারপর না হয় বিচার করা যাবে।'
বাবর আজমকে এখনই বিরাট কোহলি, জো রুট কিংবা স্টিভ স্মিথের সাথে একই সমতলে না আনলেও তাকে শুভকামনা জানাতে ভুলেননি ভারতের তারকা এই পেসার৷ বলেছেন, 'এই মুহূর্তে বাবর আজম যে ধরণের ক্রিকেট খেলছে সেভাবে চালিয়ে যেতে পারলে পাকিস্তানের অন্যতম সেরা হয়ে সে ক্যারিয়ার শেষ করবে। তার জন্য আমার শুভকামনা রইল।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 