-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রবিবার মৃত্যুবরণ করেছেন জেমকন খুলনার পেসার শহিদুল ইসলামের বাবা। খুলনার পক্ষে নিয়মিত পারফর্ম করা এই পেসার গত প্রায় এক মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় বাবার সাথে আর শেষ দেখাটা হলো না তার। বাবার মৃত্যুর খবর পেয়ে আর দলের সাথে থাকেননি তিনি। শেষ বারের মতো বাবার নিথর দেহটা দেখার জন্য ও জানাজায় অংশ জন্য রবিবার রাতে দল ছেড়ে বাড়ি গিয়েছেন শহিদুল। তার বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে।
যদিও টুর্নামেন্ট শেষ হওয়ার আগে সব ক্রিকেটারকে জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাওয়া নিষেধ তবুও বাবার মৃত্যুর কারণে আর শহিদুল আটকে রাখেনি খুলনা। সোমবার (১৪ ডিসেম্বর) প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে একাদশে খেলার কথাও ছিল শহিদুলের। তবে তিনি এখন দলে না থাকায় বিকল্প খুঁজতে হচ্ছে খুলনাকে।
শুরু থেকেই খুলনা দলের নিয়মিত পেসার শহিদুল। গ্রুপ পর্বে খুলনার ৮ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচেই খেলেছিলেন তিনি। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন ডানহাতি পেসার।
সোমবার রাতে ফিরে আসতে পারলে আবার করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ ফলাফল পেলে দলের সাথে যোগ দেওয়ার কথা শহিদুলের।
খুলনার কোচ মিজানুর বিডিক্রিকটাইমকে বলেন, 'তার বাবা মারা গিয়েছেন, তাকে তো আর বায়ো-বাবলে রাখা যায় না। কাল রাতে ওর বাবা মারা গিয়েছেন আর কাল রাতে ওকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে তো আর তার খেলা সম্ভব না। শহিদুল যদি আজ রাতের মধ্যে ফিরে আসতে পারেন তাহলে আবার খেলার সম্ভাবনা আছে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 