-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শনিবার (১৬ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিমাংশু। দুই ক্রিকেটারই তাদের ক্যারিয়ারে বাবার অবদান বারবার উচ্চারণ করতেন। সুরাটে ছোট গাড়ির একটি দোকান ছিল তার, যা বন্ধ করে তিনি ভদোদরায় পাড়ি জমান ছেলেদের ক্রিকেট ক্যারিয়ারের কথা ভেবে। সেখানে কিরণ মোরের অ্যাকাডেমিতে ভর্তি করেন দুই ছেলেকে।
বাবার মৃত্যুর খবরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বারোদা দলকে নেতৃত্ব দেওয়া ক্রুনাল দলের সঙ্গ ও বায়োবাবল ছেড়ে এসেছেন। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী শিশির হাত্তাঙ্গাদি ভারতের এএনআইকে পান্ডিয়া ভাইদের পিতৃবিয়োগের খবর নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, ক্রুণাল পান্ডিয়া বায়োবাবল ছেড়ে বাড়ি ফিরেছে। এটা ব্যক্তিগত ক্ষতি। বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন হার্দিক ও ক্রুণালের অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করছে।’
হিমাংশুর প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক এক টুইট বার্তায় বলেন, 'হার্দিক-ক্রুণালের বাবার প্রয়াণে খবরে মনটা ভারী হয়ে গেল। তার আত্মার শান্তি কামনা করি। উনার সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ভালো মনের মানুষ, সেই সঙ্গে আড্ডা দিতে ভালোবাসতেন। জীবনকে উপভোগ করতেন, হাসিখুশি মানুষ ছিলেন। এভাবে হঠাৎ চলে গেলেন ভাবতেই পারছি না। হার্দিক-ক্রুণালের দুঃখে আমিও সমব্যথী।'