-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিগ ব্যাশে এবারও থাকছে না ডিআরএস। ফাইল ছবি[/caption]
বিগ ব্যাশের গত মৌসুমে বিতর্কিত আম্পায়ারিংয়ের ফলে প্রচুর সমালোচনা হয়েছিল। যার ফলে এই মৌসুম থেকে পুরো টুর্নামেন্টে ডিআরএসের ব্যবহার শুরু করতে চেয়েছিলেন আয়োজকরা। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের কঠোর কোভিড নীতিমালার কারণে তা আর সম্ভব হচ্ছে না।
ডিআরএস ব্যবহার করার ক্ষেত্রে ১৫ জন ব্রিটিশ অপারেটরকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। তাছাড়া দেশের ১৪টি ভেন্যুতে ডিআরএস ব্যবহারের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করাটা বেশ কঠিন হয়ে যাবে, যেখানে কিনা প্রতি রাজ্যেই আলাদা আলাদা কোভিড নীতিমালা চালু রয়েছে।
এ প্রসঙ্গে বিগ ব্যাশ লিগের প্রধান এসিস্টেইর ডবসন জানান, ‘এখন এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না যে টুর্নামেন্টের সকল ম্যাচ একইভাবে আমরা পরিচালিত করতে পারব।’
[caption id="attachment_175498" align="aligncenter" width="700"]
বিগ ব্যাশ অনুষ্ঠিত হবে ১৪টি ভেন্যুতে। ফাইল ছবি[/caption]
তিনি আরও জানান, ‘এখানে সবকিছুর সঠিক সমন্বয়ের প্রয়োজন হবে। মানুষ, প্রযুক্তি, সময়, সঠিক বিন্যাস- এ সবকিছুর সমন্বয় একসাথে প্রথমবারের মত করাটা বেশ চ্যালেঞ্জিং হবে। সবকিছু বিবেচনায় নিলে বিষয়টি খুবই কঠিন।’
বিশ্বের অন্যান্য জনপ্রিয় টি-টোয়েন্টি লিগগুলোতে ডিআরএস সচরাচরই ব্যবহৃত হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), দ্য হান্ড্রেড এসব লিগে দেখা গেছে ডিআরএসের ব্যবহার। কিন্তু এত প্রতিকূলতার পরও আসন্ন অ্যাশেজে ডিআরএসের ব্যবহার নিয়ে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।
অ্যাশেজে ভেন্যু ৫টি হওয়াতে সেক্ষেত্রে ডিআরএসের ব্যবহার করাটা তূলনামূলক সহজ হবে বলেই আশা করা যাচ্ছে। বিগ ব্যাশের ১১তম আসর মাঠে গড়াবে আগামী ৫ ডিসেম্বর। প্রথম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স।