-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ছবিঃ সংগৃহীত[/caption]
ইতোমধ্যেই মাঠের অধিকাংশ কাজ শেষ। বাদামী আউটফিল্ড ধীরে ধীরে রূপ নিচ্ছে সবুজে। কেটে যাচ্ছে ধূসর ভাব। এখন চলছে উইকেটের প্রস্তুতি। সবগুলো উইকেটই রয়েছে গালিচা দিয়ে ঢাকা। তাই উইকেট কেমন হতে পারে তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে উইকেট হবে ব্যাটসম্যানদের স্বর্গ।
অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এ মাঠে। মাঠের আউটফিল্ড নিম্নমানের ছিল বলে অভিযোগ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল .(আইসিসি)। আইসিসির অভিযোগের জবাব দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি দায়ী করেছিল বিরূপ আবহাওয়াকে। এবার অবশ্য আববহাওয়া কোনো বাগড়া দেয়নি। তাই বিপিএলে সবুজ আর দ্রুত আউটফিল্ড দেখার প্রত্যাশা দর্শকদের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মিরপুরের আউটফিল্ডে ছিল বাদামী ভাব। সেই আউটফিল্ডকে করা হচ্ছে সবুজ গালিচা। এছাড়া অন্যান্য প্রস্তুতিও শেষ অনেকটা। বাকি শুধু শেষের আঁঁচড় দেওয়া।
বিপিএলে মোট ম্যাচ হবে ৪৬ টি। এর মধ্যে প্রথম আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ তম ম্যাচ থেকে ১০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ২৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
১১ নভেম্বর দুপুর একটায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। সন্ধ্যা ছয়টায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে সিলেট সিক্সার্স। এ দুইটি ম্যাচ দিয়েই শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব। গ্রুপ পর্বের ১৬ ম্যাচ আয়োজনের পর চট্টগ্রাম হয়ে বিপিএল আবার ফিরে আসবে ঢাকায়। কোয়ালিফাইং রাউন্ডের চারটি ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে ঢাকায়।