-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টি অনাহূত অতিথির মতো হলেও এবার এর আগমন বেশ আঁটসাঁট বেঁধেই। ঢাকা সহ সারাদেশে চলছে হালকা থেকে মাঝারী বর্ষণ। ভদ্রলোকের খেলা ক্রিকেটের চিরায়ত শত্রু এই বৃষ্টি।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, সমুদ্র তীরবর্তী এলাকায় সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারী কিংবা ভারী বর্ষণ হবে দেশব্যাপী। সেক্ষেত্রে বিপিএলের শুক্রবার ও শনিবারের ম্যাচেও হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। এর আগে বুধবার বিপিএলের দু-দুটি ম্যাচ পরিত্যক্ত হয়। ১৫ নভেম্বর দিনের প্রথম খেলায় সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্স এবং দ্বিতীয় খেলায় চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটসের খেলায় মাঠে গড়ায়নি একটি বলও। অগত্যা প্রতি দলকে এক পয়েন্ট করে দিয়ে মীমাংসা হয়েছে ম্যাচের।
দেশজুড়ে চলমান এই বৃষ্টিপাত সম্পর্কে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, ‘এই বৃষ্টির কারণ হলো সমুদ্রে একটি নিম্নচাপ হয়েছে। সে কারণে বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি এই চার দিন আকাশ মেঘলা ও আংশিক মেঘলা থাকবে। আবার মাঝে মাঝে রোদ থাকবে। কখনো কখনো হালকা বৃষ্টিও থাকবে। সোমবার থেকে পুরোপুরি রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে।’
আগামী শুক্রবার হোম অব ক্রিকেটে দিনের প্রথম ম্যাচে দুপুর একটায় মাঠে নামবে রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। সন্ধ্যা ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। পরেরদিন শনিবার দুপুর একটায় প্রথম ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস ও তলানির দল রাজশাহী কিংস। সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অবশ্য বৃষ্টির কারণে খেলা অনুষ্ঠিত না হলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকবে হবে দলগুলোকে।