-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে। ২ লক্ষ ৮৪ হাজার ৯৩৩ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে তিনি পরাজিত করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা শরীফুল আলমকে, যিনি পেয়েছেন মাত্র ২৭ হাজার ৮৯০ ভোট।
কুমিল্লা-১০ আসনে এবারের নির্বাচনের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন আ হ ম মুস্তফা কামাল। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪ লক্ষ ৫ হাজার ৫৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে নির্বাচন করা মনিরুল হক চৌধুরী পেয়েছেন ১২ হাজার ১৮৩ ভোট।
একইসাথে ক্রিকেট অঙ্গনের আরও কিছু পরিচিত মুখ সংসদ সদস্য হওয়ার কৃতিত্ব গড়েছেন। ঢাকা-৯ আসনে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। এছাড়াও নারায়নগঞ্জ-১ আসনে বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী এবং মানিকগঞ্জ-১ আসনে বর্তমান বোর্ড পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও নড়াইল-২ আসনে ২ লক্ষ ৬৬ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। নাজমুল হাসান পাপন, আ হ ম মুস্তফা কামাল, সাবের হোসেন চৌধুরী, গোলাম দস্তগীর গাজী ও নাঈমুর রহমান দুর্জয় ইতিপূর্বে রাজনীতিতে সক্রিয় থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও মাশরাফি এবারই প্রথম নাম লিখিয়েছেন রাজনীতিতে। আর অভিষেক নির্বাচনেই বিপুল ব্যবধানে জয়ী হয়ে বাজিমাত করেছেন তিনি।