-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি বিপ টেস্ট দিয়েছিলেন এইচপির ক্রিকেটাররা। ছবি : বিসিবি[/caption]
সদ্য সমাপ্ত বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজনের পর এবার আরেকটু বড় পরিসরে এগুচ্ছে টাইগার ক্রিকেট বোর্ড। তিন দলের পর এবার ৫ দল নিয়ে হবে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। যার নামকরণ করা করা হয়েছে বঙ্গবন্ধুর নামে। এই টুর্নামেন্ট খেলার ছাড়পত্রের জন্য ফিটনেস টেস্ট দিতে হবে খেলোয়াড়দের।
এই টেস্ট দিতে হবে শুধুমাত্র খেলার বাইরে থাকা ক্রিকেটারদের। টেস্টে অংশ নিতে হবে না সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপ খেলা এবং চলমান হাই পারফরম্যান্স ইউনিটে থাকা খেলোয়াড়দের। শুরুতে জানা গিয়েছিল, সাকিব-আশরাফুলদের ফিটনেস পরীক্ষা দিতে হবে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে। তবে ইয়ো ইয়ো নয়, পুরানো বিপ টেস্টেই আস্থা রাখছে বোর্ড।
আগামী ৯ ও ১০ নভেম্বর মিরপুরে ফিটনেস পরীক্ষা দিবেন সর্বমোট ১১৩ জন খেলোয়াড়। তার আগে আজ (রোববার) বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার বলেন, ইয়ো ইয়ো টেস্ট খেলোয়াড়দের কাছে নতুন হওয়ায় পুরানো প্রক্রিয়া অর্থাৎ বিপ টেস্ট দিতে হবে ক্রিকেটারদের।
এই প্রসঙ্গে তুষার জানান, ‘আসলে অনেকদিন পর খেলোয়াড়রা খেলায় ফিরতেসে। যারা জাতীয় দলের খেলোয়াড় ও যারা এইচপির খেলোয়াড় তারা ইতোমধ্যে অনুশীলন করতে পেরেছে। এবং তারা অনেকটাই ফিরে এসেছে তাদের খেলার মধ্যে। আর যারা এখনো ফেরেনি, নতুন আসতেছে, তাদের ফিটনেসটাই মূলত দেখা হচ্ছে।’
‘আগামীকাল থেকে যে টেস্টটা, সেটা বিপ টেস্টই হবে। আমরা আশা করি ওরা যে ট্রেনিংটা করেছে ব্যক্তিগতভাবে, আমরা তাদেরকে আগের অবস্থায় ফিরে পাবো। আশানুরূপ ফল হবে বলে আশা করি।’- সাথে যোগ করেন তিনি।
ইয়ো ইয়ো টেস্ট না নিয়ে বিপ টেস্ট নেওয়ার কারণ ব্যাখ্যা করেন তুষার, ‘ন্যাশনাল লিগ বা বিসিএল খেলার জন্য বিপ টেস্টটাই নেওয়া হয়েছে। আগামীকালের টেস্টেও তাদের এই টেস্টটাই রাখা হবে। কারণ, ইয়ো ইয়ো নতুন একটা টেস্ট। এজন্য আমরা আপাতত ইয়ো ইয়োটা করছি না ওদের জন্য। তারা বিপ টেস্ট দিয়ে অভ্যস্ত। তো এখন তারা এই (বিপ) টেস্টই দিবে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




