-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

.
ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি কিংস ইলিভেন পাঞ্জাবের। এ ম্যাচে ইনিংস শুরু করেন লোকেশ রাহুল আর মন্দীপ সিং। ইনিংসের প্রথম ওভারেই মন্দীপ সিং জোফরা আর্চারের বাউন্সারে ক্যাচ দেন বেন স্টোকসের হাতে। এরপর হাল ধরেন লোকেশ রাহুল আর ক্রিস গেইল। দুজন মিলে গড়েন ১২০ রানের জুটি। এ জুটি সচল রাখে কিংস ইলিভেন পাঞ্জাবের রানের চাকা।
এক প্রান্তে লোকেশ রাহুল খানিকটা ধীরে রান তুললেও ক্রিস গেইল ধারণ করেন চিরচেনা বিধ্বংসী রূপ। এ জুটি ভাঙেন বেন স্টোকস। ৪১ বলে ৪৬ রান করে স্তোকসের বলে তুলে মারতে গিয়ে রাহুল তেভাটিয়ার হাতে ক্যাচ দেন লোকেশ রাহুল। তার ইনিংসে ৩ টি চার আর ২ টি ছক্কা ছিল। এরপর ক্রিস গেইলকে সঙ্গ দেন আরেক ক্যারিবিয়ান হার্ডহিটার নিকোলাস পুরান।
৩ টি ছক্কায় ১০ বলে ২২ রান করেন নিকোলাস পুরান। অর্ধশতক পুরণ করাক রিস গেইল এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকে। কিন্তু মাত্র এক রান দূরে থেকে শেষ ওভারে জোফরা আর্চারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন গেইল। ৬ চার আর ৮ ছক্কা সমৃদ্ধ ৬৩ বলে ৯৯ রানের ইনিংস খেলেন গেইল। ১৮৫ রানের বড় পুঁজি পায় কিংস ইলিভেন পাঞ্জাব।
রাজস্থান রয়্যালসের ওপেনার বেন স্টোকস শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে আউট হন বেন স্টোকস। ৬ চার আর ৩ ছক্কায় ২৬ বলে ৫০ রান করেন স্টোকস। পাওয়ারপ্লে শেষে রাজস্থান রয়্যালসের রান তোলার হার ছিল ১১। স্টোকসের এনে দেয়া উড়ন্ত সূচনাই রাজস্থান রয়্যালসকে জয়ের ভিত গড়ে দেয়।
স্টোকসের বিদায়ের পর রবিন উথাপ্পা আর সঞ্জু স্যামসন মিলে যোগ করেন ৫১ রান। ২৩ বলে ৩০ রান করে মুরুগানা অশ্বিনের বলে আউট হন উথাপ্পা। রানের গতি সচল রাখেন সঞ্জু স্যামসন। তিনি দ্রুত রান তুলতে থাকলে লক্ষ্যমাত্রা রাজস্থান রয়্যালসের নাগালে চলে আসে। অর্ধশতক থেকে দুই রান দূরে থাকা অবস্থায় রান আউট হন সঞ্জু স্যামসন। সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দুর্দান্ত এক রান আউট করেন কিংস ইলিভেন পাঞ্জাবের সাবস্টিটিউট ফিলদার জগদীশ সুচিথ। ২৫ বলে ৪৮ রান করে ফিরে যান স্যামসন।
এরপর স্টিভ স্মিথকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন জস বাটলার। ১১ বল ২২ রানের একটি দ্রুত গতির ইনিংস খেলেন বাটলার। ২০ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ।
১৫ বল হাতে রেখে ১৮৬ রানের লক্ষ্য তাড়া করে পাওয়া এ জয় রাজস্থান রয়্যালসের নেট রান রেট বৃদ্ধিতে বেশ ভূমিকা রাখবে। এ ম্যাচ জয়ের পর স্টিভ স্মিথদের পয়েন্ট ১৩ ম্যাচে ১২। প্লে-অফ নিশ্চিত করতে নিজেদের শেষ ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও চাই জয়। রবিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস।
সংক্ষিপ্ত স্কোর : কিংস ইলিভেন পাঞ্জাব ১৮৫/৪, ২০ ওভার
গেইল ৯৯ (৬৩), রাহুল ৪৬ (৪১), পুরান ২২ (১০)
আর্চার ২/২৬, স্টোকস ২/৩২,
রাজস্থান রয়্যালস ১৮৬/৩, ১৭.৩ ওভার
স্টোকস ৫০ (২৬), স্যামসন ৪৮ (২৫), স্মিথ ৩১* (২০)
মুরুগান ১/৪৩, জর্ডান ১/৪৪,





