-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

পুরুষ-প্রমীলা দুই ক্রিকেটেই ব্যবহৃত হবে 'ব্যাটার' শব্দ। ফাইল ছবি[/caption]
আগামী ১৯ অক্টোবর ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্ট দিয়েই সকল ধরনের ক্রিকেটে ব্যাটার শব্দটির ব্যবহার শুরু হতে যাচ্ছে। গত মাসে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ঘোষণা দেয় যে তারা ব্যাটসম্যান শব্দটির পরিবর্তে ব্যাটার ব্যবহার করবে। এমসিসি আরও জানায় ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং এখানে এমন শব্দ ব্যবহার করতে হবে যেগুলো লিঙ্গ নিরপেক্ষ।
গতমাসে ব্যাটার শব্দটি ব্যবহারের প্রসঙ্গে এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স জানান, 'এমসিসি বিশ্বাস করে ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।'
'ক্রিকেটীয় ভাষায় ব্যাটার শব্দটির ব্যবহার এখন সময়োপযোগী। এটাই উপযুক্ত সময় এই সিদ্ধান্তটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর। আজ এটার ঘোষণা দিতে পেরেও আমরা দারুণ উচ্ছ্বসিত।'
সবার ক্ষেত্রেই ব্যবহৃত হবে ব্যাটার শব্দটি। ফাইল ছবি[/caption]
এ প্রসঙ্গে আইসিসির ভারপ্রাপ্ত সিইও জিওফ অ্যালারডাইস এক বিবৃতিতে জানান, 'আইসিসি ব্যাটার শব্দটিকে বেশ কিছুদিন ধরেই ব্যবহার করে আসছে বিভিন্ন চ্যানেল এবং ধারাভাষ্য প্যানেলে। ক্রিকেটের আইনে এটিকে অন্তর্গত করার যে সিদ্ধান্ত এমসিসি নিয়েছে সেটিকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি।'
'এখন থেকে বোলার, ফিল্ডার এবং উইকেটকিপার শব্দগুলোর মত ব্যাটার শব্দটিও লিঙ্গ নিরপেক্ষ হয়ে গেল।'