-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল যখন বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকার পথে রওনা দেয় তখন তাদের পেছনে ক্যামেরা সারি ছিল না, সামনে মাইক্রোফোনের ভিড় ছিল না। কিন্তু টুর্নামেন্ট শেষে তারা যখন ফিরলেন তখন সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশজুড়ে হৈহৈ রব চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেও তাদের বরণ করার জন্য বিশাল আয়োজন করা হয়। এসব দেখে যেন একটু ভড়কে গিয়েছিলেন অধিনায়ক।
ক্রিকাড্ডার ফেসবুকে লাইভে 'বিশ্বকাপ জিতে দেশে ফেরার পরে নিজেকে কী মনে হয়েছে'- এই প্রশ্নের উত্তরে আকবর বলেন, 'পালিয়ে যেতে মনে হয়েছিল। আমাদের ওপর গণমাধ্যম, সাধারণ মানুষ, বিসিবির এতো নজর থাকবে এটা প্রত্যাশার বাইরে ছিল। যখন বিমানবন্দরে নেমেই সেটা দেখলাম, সত্যি বলতে আমরা এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা জানতামও না তখন ব্যাপারটা কীভাবে মানিয়ে নিবো।'
তাকে আরেকটা প্রশ্ন করা হয়, বিশ্বকাপ ফাইনালের প্রচণ্ড চাপের মুহূর্তে আকবর নিজেকে নিজে কী বলেছিলেন? উত্তরে আকবর জানান, 'দলের প্রয়োজন ছিল ও আমি সুযোগ পেয়েছি তাই ম্যাচটা আমাকে শেষ করে জেতে হবে এটা ভেবেছিলাম।'
র্যাপিড ফায়ারের এই অংশে তাকে তিনটা মজার প্রশ্নও করা হয়। সেগুলো হলো, বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে আকবর আলি কয়টা প্রেম করেছেন? উত্তরে তিনি বলেন, একটাও না।
বিশ্বকাপ শেষে ফেরার পরে কয়টা প্রেমের প্রস্তাব পেয়েছেন? আকবরের উত্তর, 'এটা এখানে বলার মতো ঠিক জায়গা না। আমি ওসবগুলো এড়িয়ে চলেছি।'
এই অংশে তাকে শেষ প্রশ্ন হিসাবে জিজ্ঞাসা করা হয়, ক্রিকেটাররা কেন খুব দ্রুত বিয়ে করে? এই তরুণ ক্রিকেটার জবাব দেন, 'যারা বিবাহিত ক্রিকেটার তারা এটা ভালো বলতে পারবে।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 