-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনই জানান এই জটিলতার কথা।
মামলা-মোকদ্দমার ঝামেলা পেরিয়ে গত কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিসিবির এজিএম ও ইজিএম। এরপর কার্যত নির্বাচন করতে কোনো বাধা নেই। আর কদিন পরই শেষ হচ্ছে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ। এজিএমে গঠনতন্ত্র অনুমোদন পাওয়ার পর সবার নজর ছিল তাই নির্বাচনের দিকেই।
এজিএমের পর কার্যনির্বাহী কমিটির জরুরী এক সভা ডেকে ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। তবে ক্রীড়া সচিবের প্রধান নির্বাচন কমিশনার হওয়া নিয়ে এবার দেখা দিয়েছে আইনি জটিলতা।
এ বিষয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমরা ক্রীড়া সচিবকে চেয়েছিলাম। তার প্রধান নির্বাচন কমিশনার হতে কিছু আইনি জটিলতা রয়েছে।'
বিসিবি এখন জটিলতা শেষ করার চেষ্টা করবে জানিয়ে তিনি বলেন, অন্যথায় নতুন সিদ্ধান্তের পথে হাঁটবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি- আমরা এখন চেষ্টা করবো এই জটিলতাগুলো দ্রুত শেষ করা যায় কি না। আর তা নাহলে অন্য কোনো সিদ্ধান্ত নিতে হবে।’
প্রধান নির্বাচন কমিশনার নির্ধারণ নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ায় এবার ধোঁয়াশা সৃষ্টি হয়েছে নির্বাচন আয়োজন নিয়েও। ফলে বিসিবি এখনও ঠিক করতে পারেনি, কবে নাগাদ হবে কাঙ্ক্ষিত নির্বাচন। তবে গঠনতন্ত্র অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
বিসিবি সভাপতি বলেন, ‘এটা এখন বলা খুব কঠিন। তবে আমার ধারণা, ওখানে (গঠনতন্ত্রে) যে টাইমলাইন দেয়া আছে, তাতে করে এই মাসের শেষ থেকে শুরু করে সামনের মাসের ৮/১০ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। নভেম্বরের প্রথম ১৫ দিনের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাওয়য়ার কথা। তবে নির্বাচন কমিশনই এটা ভালো বলতে পারবে।’