-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শাহাদাতের শাস্তি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। সুখবরটা ইতোমধ্যে পৌঁছে গেছে শাহাদাতের কানে। প্রতিভাবান এই পেসার জানিয়েছেন, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলে আজীবন বিসিবির কাছে কৃতজ্ঞ থাকবেন তিনি।
শাহাদাত বলেন, 'গণমাধ্যম থেকে জানতে পারলাম ক্রিকেট বোর্ড আমার শাস্তি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইনশাআল্লাহ, ক্রিকেট বোর্ড আমাকে খেলার অনুমতি দিলে বা খেলার সুযোগ করে দিলে আজীবন বোর্ডের কাছে কৃতজ্ঞ থাকব।'
গৃহকর্ত্রীকে প্রহার কিংবা সতীর্থকে লাঞ্ছিত করা- এমন সব অভিযোগ উঠেছিল শাহাদাতের নামে যা বরদাশত করার কথা নয় কোনো ক্রিকেটীয় সংস্থারই। তবে মানবিক দিক বিবেচনায় শাহাদাতের পাঁচ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে দেড় বছরেরও কম সময়ে। শাহাদাত আশ্বাস দিলেন, আর কখনো এমন কাজ করবেন না যা ক্রিকেটের মান ক্ষুণ্ণ করে।
তিনি বলেন, 'এমন কোনো কাজ করব না যাতে বোর্ড বা আমার সম্মান ক্ষুণ্ণ হয়। আপনারা সবাই দোয়া করবেন। সামনে জাতীয় লিগ আছে, যদি খেলার সুযোগ পাই তাহলে আমি আবারো বলছি- ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞ থাকব। এখন আমি আলহামদুলিল্লাহ্ অনেক ফিট। ইনশাআল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। আপনারা সবাই আমার পাশে থাকবেন।'




