-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে ক্রাইস্টচার্চ হামলা থেকে রক্ষা পাওয়া ক্রিকেটার এবং হামলায় নিহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে মনোবিদ নিয়োগের পরিকল্পনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
ক্রিকেটারদের মানসিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে বলে মনে করেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, "আজকে (রোববার) কথাবার্তা বলে আগের চেয়ে অনেক ভালো মনে হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা খুব শিগগিরই এটা থেকে বের হয়ে আসতে পারবে।"
ক্রাইস্টচার্চের ভয়াল স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে ক্রিকেটারদের। তা থেকে ক্রিকেটারদের বের করে আনার পাশাপাশি মনোবিদ বিশ্বকাপের আগে দলকে মানসিকভাব ঠিক রাখতে পারবেন বলে মনে করেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, "বিশ্বকাপ আছে সামনে। তার আগে যদি একজন মনোবিদ এসে ওদের সঙ্গে কিছু সময় ব্যয় করা হয় সেটা দলের জন্যই ভালো হবে। সেখানে যদি কথা বলে মনে হয় কারো বিশেষ কোনো নজর দরকার, অবশ্যই তা করা হবে।" 