-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি বলেন, 'পরের ধাপ যেটা- আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে চাইছি। এটা ছিল তিন দলের, টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে পাঁচ দলের। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত হল স্থানীয় খেলোয়াড়দের নিয়েই এটা আয়োজন করব। পাঁচ দল নিয়ে করায় আরও বেশ কিছু ছেলে খেলার সুযোগ পাবে, আরও প্রায় ৩০ জন খেলায় আসবে। এটা চ্যালেঞ্জিং হবে। অনেকেই বলেছে তিন দল করতেই তো জান শেষ। এটা কঠিন, কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিচ্ছি।'
বিসিবি প্রেসিডেন্টস কাপ আয়োজনে সবসময় তটস্থ থাকতে হয়েছে বোর্ডকে। শেষপর্যন্ত সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পাপন। তবে এই টুর্নামেন্ট দিয়ে আগামী দিনের ক্রিকেটের জন্য মানসিকভাবে ক্রিকেটাররা প্রস্তুত হতে পেরেছেন বলে আশাবাদ তার।
পাপনের ভাষ্য, 'সবসময় মনের ভেতর ভয় ছিল যে এই টুর্নামেন্ট হতে গিয়ে যদি কোনো ছেলে আক্রান্ত হয়- তখন কী হবে, দায়দায়িত্ব কে নেবে! এজন্য সম্পূর্ণ নিরাপদ রাখার চেষ্টা করেছি, বায়োবাবল মেনে চলেছি। এর উদ্দেশ্য হল- আমাদের এখানে আন্তর্জাতিক ক্রিকেট আনতে পারব কিনা, আমরা গিয়ে বাইরে খেলতে পারব কিনা... কারণ সব দেশে একইকম নিয়ম থাকবে। ওদের খাপ খাওয়ানোর জন্যই এটা করেছি। খেলোয়াড়রা কষ্ট করেছে। কারণ হোটেলের ফ্লোর থেকেই তো এরা বের হতে পারত না। কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই। সবকিছুর জন্য পুরো ম্যানজেমেন্টকে ধন্যবাদ দিতে চাই।'