-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সন্তোষজনক পারফরমেন্স খুঁজতে গেলে দৃষ্টি পড়বে নিদাহাস ট্রফিতে। এই আসরে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছিলেন পেস বোলিং কোচ হিসেবে টাইগারদের কোচিং স্টাফে যুক্ত হওয়া কোর্টনি ওয়ালশ। তবে তার সেই দায়িত্ব পালন ছিল 'অন্তর্বর্তীকালীন কোচ' হিসেবে।
তবে সেই ভূমিকায়ই ওয়ালশের কার্যক্রম এবং এর সুবাদে পাওয়া সাফল্য ছিল প্রশংসনীয়। বিসিবি যখন প্রধান কোচের খোঁজে 'হয়রান' তখন আলোচনায় তাই আসছেই- কোর্টনি ওয়ালশই বা কেমন হবেন স্থায়ী প্রধান কোচ হিসেবে?
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে ওয়ালশ মুখোমুখি হয়েছিলেন সংবাদমাধ্যমের। সেখানেই ঐ প্রশ্নের ধারাবাহিকতায় তার কাছে তুলে ধরা হয় প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ। ওয়ালশ তার ভাষ্যে বলেন, ‘আমি জানি বিসিবি কোচ খুঁজছে। তবে আমাকে প্রস্তাব দেয়া হলে আমি চালিয়ে যেতে রাজি আছি। যত তাড়াতাড়ি আমরা কোচ পাবো ততই ভালো। এতে করে আমরা বর্তমান মোমেন্টাম অব্যাহত রাখতে পারবো এবং আমাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে সাজাতে পারবো। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নই আমার মূল বিবেচ্য বিষয়।’
নিদাহাস ট্রফিতে প্রধান কোচের দায়িত্ব পালনের বিষয়টিকে 'সুযোগ' হিসেবে আখ্যা দিয়ে, সেটি উপভোগ করেছেন জানিয়ে সাবেক কিংবদন্তী ফাস্ট বোলার বলেন, ‘আমি সুযোগটি বেশ উপেভোগ করেছি। সবাই পেশাদার ছিল। ক্রিকেটাররাও সব কিছু উপভোগ করেছে এবং আমাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে। হতাশা ছিল শুধু ট্রফিটি আমরা দেশে আনতে পারিনি বলে। ছেলেরা দারুণ খেলেছে। কিন্তু ফাইনালের হারটি কষ্টের ছিল। তবে নিঃসন্দেহে এটা আমাদের জন্য অনেক বড় একটি অর্জন।’