-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিডন্সের সময়ে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন চম্পকা। ফাইল ছবি[/caption]
বাংলাদেশ ক্রিকেটের সাথে নিবিড়ভাবে জড়িয়ে চম্পকার নাম। হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বোলিং কোচ হিসেবে অনেক পেসারকে আন্তর্জাতিক ময়দানের জন্য গড়ে তোলার কারিগর তিনি। এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে কাজ করারও অভিজ্ঞতা আছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে যুক্ত এই কোচকেই বিসিবি অন্তর্বর্তীকালীন পেস বোলিং কোচের দায়িত্ব দিতে চায়।
বিসিবি পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন বলেন, 'চম্পকাকে ছায়াদলের জন্য আনার চেষ্টা করছি, জাতীয় দলেও কাজে লাগাতে পারলে ভালো। আমরা কোনো তাড়াহুড়া করতে চাচ্ছি না আসলে। তাড়াহুড়ার কাজ কোনো সময়ই ভালো হয় না।'
পেস কোচ হিসেবে চম্পকার সামর্থ্যে যে কোনো সন্দেহ নেই, তা স্পষ্ট খালেদ মাহমুদের বক্তব্যে। তিনি বলেন, 'চম্পকা এই দেশে অনেক দিন ধরে কাজ করছে। যত তরুণ পেসার বের হয়েছে, চম্পকার সাথে কোনো না কোনো সময় ওরা ট্রেনিং করেছে। তাই ওদের ব্যাকগ্রাউন্ড জানে। তাই এখনকার ছোট একটা সমাধান হতে পারে চম্পকা।'