-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ভালো।[/caption]
টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশ পেয়েছিল ভালো শুরু। যদিও শাইক রশিদের ১০৮ বলে ৯১ ও ভিকি অস্তালের ১৮ বলে ২৮ রানের অপরাজিত দুই ইনিংসে লড়াই করার মত সংগ্রহ পায় ভারত। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৩৪ রান।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাকিবুল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।
[caption id="attachment_186034" align="aligncenter" width="800"]
হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল বাংলাদেশকে।[/caption]
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ ভালো শুরুই পেয়েছিল। ৫ ওভারে ৩০ রান জড়ো করেছিলেন দুই ওপেনার। তবে উদ্বোধনী জুটি ভাঙতেই মিছিলের মত উইকেট পতন শুরু হয়।
শেষপর্যন্ত ৩৮.২ ওভারে মাত্র ১৪০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এতে ভারত পায় ১০৩ রানের বড় জয়, যা নিশ্চিত করে দলটির ফাইনাল। শুক্রবার ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দলটি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে। এছাড়া মাহফিজুল ইসলাম ২৬ ও অধিনায়ক রাকিবুল ১৬ রান করেন। ভারতের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন রাজবর্ধন হাঙ্গারগেকার, রবি কুমার, রাজ বাওয়া ও ভিকি ওস্তাল।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৪৩/৮ (৫০ ওভার)
রশিদ ৯১*, ভিকি ২৮*, ঢুল ২৬
রাকিবুল ৪১/৩, নাইমুর ৩৬/১, মেহরব ৩৬/১, আরিফুল ৩৭/১, সাকিব ৫১/১
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৪০/১০ (৩৮.২ ওভার)
আরিফুল ৪২, মাহফিজুল ২৬
রবি ২২/২, ভিকি ২৫/২
ফল : ভারত ১০৩ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 