-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্লে-অফে খেলার সুযোগ দেখছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাওয়েল বলেন, ‘অবশ্যই, আমি বিশ্বাস করি আমরা প্লে-অফে খেলতে পারব। আমরা সবক’টি ম্যাচ জয়ের চেষ্টা করব। আশা করছি আমরা তৃতীয় কিংবা চতুর্থ স্থানে থাকতে পারব।’
চ্যাম্পিয়ন দল শেষ চারে খেলতে চাচ্ছে তৃতীয় কিংবা চতুর্থ দল হিসেবে! এই কথাটিই যেন চলতি আসরে রাইডার্সের পারফরম্যান্স সম্পর্কে বলে দিচ্ছে। তবে ‘ক্লোজ ম্যাচ’ হারা রংপুরের ক্রিকেটার হাওয়েল এখনও সবকিছু ঠিকঠাকই দেখছেন, ‘সব কিছু ঠিকঠাক আছে। আমার মনে হয় কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল যেগুলোতে আমরা ভালো করতে পারিনি। কোনো কিছুই ভুল নয়। সব ঠিক আছে এবং আমাদের আগামীকালের (মঙ্গলবার) ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে।’
রংপুর রাইডার্সের বড় শক্তি নিঃসন্দেহে ক্রিস গেইল। হাওয়েল মনে করেন, গেইল ফর্মে ফিরতে তথা বড় ইনিংস খেলতে মাত্র এক ম্যাচ দূরত্বে দাঁড়িয়ে আছেন! অর্থাৎ, আগামী ম্যাচেই হাসবে গেইলের ব্যাট, ‘আমরা কেবল একজনের পারফরম্যান্স নিয়ে ভাবছি না। দলের পারফরম্যান্স নিয়ে ভাবছি। আমরা জানি ক্রিস গেইল বড় স্কোর গড়ার জন্য এক ম্যাচ দূরে রয়েছে এবং আশা করছি সেটা আগামীকালের ম্যাচে হবে।’
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। এই ম্যাচে দল নামবে নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই। নিজেদের দলের শক্তিমত্তা জানিয়ে হাওয়েল বলেন, ‘এবি ডি ভিলিয়ার্স এসেছেন এবং আমরা চার ব্যাটসম্যান নিয়ে খেলছি। নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই জয় পাওয়াটা আমাদের জন্য সুন্দর হবে। এভাবে আমরা প্লে অফে যাওয়ার চেষ্টা করব।’
রংপুর রাইডার্সের সাতটি ম্যাচের ছয়টিতেই একাদশে ছিলেন হাওয়েল। যদিও সর্বশেষ ম্যাচে সুযোগ পাননি। খুলনার বিপক্ষে সুযোগ পেলে সেটি কাজে লাগাতে চান তিনি। হাওয়েল বলেন, ‘আমি আমার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। আগামীকালের ম্যাচ সম্পর্কে জানি না। তবে আমি আমার সুযোগ নিতে প্রস্তুত রয়েছি।’