-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিনা উইকেটে ৮৬ রান নিয়ে খেলতে নামা কিউইদের দ্বিতীয় দিনের শুরুতেও ভালো শুরু এনে দেন দুই ওপেনার জিত রাভাল ও টম লাথাম। ৫১ রানে অপরাজিত রাভাল প্রথম দিনেই তুলে নিয়েছিলেন অর্ধ-শতক। বিলম্ব না করে দ্বিতীয় দিনের প্রথমে সেশনেই আরও ১৫ রান যোগ করে অর্ধ-শতক তুলে নেন লাথাম। দিনের চতুর্থ ওভারেই দলীয় সংগ্রহ তিন অঙ্ক স্পর্শ করে।
উদ্বোধনী জুটিতে শতরান যোগের পরও যেন রাভাল-লাথামের রানক্ষুধা কমছিল না। আর তাই দুজনে মিলে টাইগার বোলারদের উপর চালালেন ‘স্টিম রোলার’।
৩৩৩ রানে লাথামের বিদায়ের খানিক পরই দলীয় ৩৪৯ রানে রস টেলরকেও আউট করেন সৌম্য। লাথামকে সাজঘরে ফেরাতে ছিল মোহাম্মদ মিঠুনের তালুর দুর্দান্ত নৈপুণ্যের ভূমিকা, টেলরকে অবশ্য একাই সৌম্য সাজঘরের পথ দেখালেন এলবিডব্লিউর মাধ্যমে।
তবে এরপর আবারও শক্ত প্রতিরোধ গড়ে তোলে নিউজিল্যান্ড। অধিনায়ক উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে হেনরি নিকলস দেখেশুনে খেলে যান। মেহেদী হাসান মিরাজের বলে সৌম্য উইলিয়ামসনের ক্যাচ ফেলে শতকের পথ সুগম করে দেন। উইলিয়ামসনের শতকের অপেক্ষা থাকা অবস্থায়ই অবশ্য নিকলসের ইনিংসের ইতি ঘটে। ৮১ বলের মোকাবেলায় ৫৩ রান করে তিনি ফেরেন মিরাজের বলে বোল্ড হয়ে।
শেষপর্যন্ত উইলিয়ামসনের শতকের অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। ৯৩ রানে অপরাজিত উইলিয়ামসন তৃতীয় দিন সকালেই পাবেন শতক পূর্ণ করার সুযোগ। নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৪৫১ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
বাংলাদেশ প্রথম ইনিংস- ২৩৪ (৫৯.২ ওভার)
তামিম ১২৬, লিটন ২৯, সাদমান ২৪
ওয়াগনার ৪৭/৫, সাউদি ৭৬/৩
নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৪৫১/৪ (১১৮ ওভার)
লাথাম ১৬১, রাভাল ১৩২, উইলিয়ামসন ৯৩*, নিকলস ৫৩
সৌম্য ৫৭/২, রিয়াদ ৩/১, মিরাজ ১৪৯/১
নিউজিল্যান্ড ২১৭ রানে এগিয়ে।