-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিকোলাস পুরান, শিখর ধাওয়ান ও জয়দেব উনাদকাট[/caption]
দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান ধাওয়ান, রাজস্থান রয়্যালসের বোলার জয়দেব ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিদেশি ব্যাটসম্যান পুরান ঘোষণা দিয়েছেন ভারতের চিকিৎসা কার্যে অর্থ সহায়তা দেওয়ার। 'মিশন অক্সিজেন' প্রচার দেখে দেশে অক্সিজেনের অভাব মেটাতে নগদ ২০ লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন ধাওয়ান। এছাড়া, আইপিএলের বাকি ম্যাচগুলো খেলে তিনি অর্থ পাবেন তার সবটাও দিয়ে দেবেন দেশের সহায়তায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, 'বহু বছর ধরে আপনাদের ভালোবাসা ও নিঃস্বার্থ সমর্থন পেয়ে আসছি। এবার আমারও কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। যারা সামনে থেকে কাজ করছেন, তাদের সবাইকে স্যালুট। আপনাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।'
জয়দেবও নিজের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন দেশের চিকিৎসা কার্যে সহায়তায় অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইপিএলে নিজের বেতনের ১০ শতাংশ অর্থ তিনি দেশের জন্য দান করবেন। অর্থগুলো সঠিক জায়গায় পৌঁছে দিবে তার পরিবার।
কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যারিবিয়ান ব্যাটসম্যান পুরানও জানিয়েছে আইপিএলে তার বেতনের একটি অংশ দিয়ে ভারতকে সাহায্য করবেন। পুরান বলেন, 'এই মহামারীতে বিশ্বের অনেক দেশ বিপর্যস্ত। কিন্তু ভারতের পরিস্থিতি খুবই করুণ। এই কঠিন সময় কাটিয়ে উঠতে অর্থ সাহায্য দিয়ে ভারতকে সাহায্য করতে আমি প্রস্তুত।'
এর আগে অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স, ব্রেট লিও ভারতকে অর্থ সহায়তা দিয়েছেন। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও দেওয়া হয়েছে অর্থ সহায়তা।