-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ১৪১ রান। আগের মতো এই ম্যাচে রানের বন্যা দেখা না দেওয়ার সুযোগ ভালোভাবেই কাজে লাগায় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ ওভার ও ৭ উইকেট বাকি রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। টাইগারদের পক্ষে ব্যাট হাতে ৬৬ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রিপন।
এই জয়ে সিরিজে বর্তমানে বিরাজ করছে ১-১ ব্যবধানে সমতা।
ভারতে সপ্তাহ দুয়েকের সফরে গত ২৯ মার্চ ভারতের উদ্দেশে দেশ ছেড়ে যায় বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ এবং ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে অংশ নিবে সফরকারীরা। ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মহসীন। তার সহকারী নূর নাহিয়ান।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা এপ্রিল। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মুম্বাই পুলিশ জিমখানা গ্রাউন্ডে। এরপর ৭ এপ্রিল থেকে দিল্লীতে শুরু হবে তিন জাতির টি-২০ টুর্নামেন্ট। স্বাগতিক ভারতের দল ছাড়া অংশ নিবে দুই সফরকারী দল বাংলাদেশ ও নেপাল। ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে এ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।
এর আগে ২০১৭ সালে আয়োজিত ত্রিদেশীয় টুর্নামেন্টে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজও জিতেছে তারা। ভারতের মাটিতে অনুষ্ঠিত তাজমহল ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ভারত সফররত ১৩ সদস্যের বাংলাদেশ দল : মোহাম্মদ মহসীন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), আহাদুল ইসলাম, মোহাম্মদ মিঠু, খন্দকার মঈনউদ্দিন আহমেদ, মোহাম্মদ রিপন উদ্দিন (উইকেটরক্ষক), মোহাম্মদ রাজন হোসেন, সাজ্জাদ হোসেন, উজ্জ্বল বৈরাগী, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ মহিদুল ইসলাম, স্বপন দেওয়ান এবং এ.বি.এম. সোহেল।