-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বক্সিং ডে টেস্টে ভারতের হয়ে টেস্ট অভিষেক হবে শুভমান গিল ও মোহাম্মদ সিরাজের। তরুণ দুই ক্রিকেটার সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আলো ছড়িয়েছিলেন।
দল থেকে বাদ পড়েছেন প্রথম টেস্টে তুমুল সমালোচনা কুড়ানো পৃথ্বী শাও। ঋদ্ধিমান সাহাও দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা করে নিতে পারেননি। চোটের কারণে একাদশে নেই মোহাম্মদ শামি। শামি চোটের কারণে দেশে ফিরলেও বিরাট কোহলি দেশে ফিরেছেন পিতৃত্বকালীন ছুটিতে। তাই ভারতীয় অধিনায়কও নেই দ্বিতীয় টেস্টে।
আগের ম্যাচে না থাকলেও এই ম্যাচে একাদশে থাকছেন রিশাভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। জাদেজা ও অশ্বিন দুইজনই আছেন একাদশে। ভারতকে সিরিজের বাকি তিন টেস্টেই নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন চেতেশ্বর পূজারা।
একনজরে দ্বিতীয় টেস্টে ভারত একাদশ
আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হানুমা বিহারী, রিশাভ পান্ট, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।