নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের কাছে সিরিজের ৪র্থ ওয়ানডেতে ২৪৪ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। কিউইদের তোলা ৩৩৩ রানের জবাবে মাত্র ৮৯ রানেই থেমেছে ভারতের ইনিংস। সিরিজে যদিও এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ছবি : গেটি ইমেজসশুরুর দুই ম্যাচে জিতেছিল ভারত। যদিও প্রথম ম্যাচে ১৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় ম্যাচে ১১১ রানে হারিয়ে ফেলে ৭ উইকেট। লক্ষ্য অত বেশি না হওয়াতে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর চতুর্থ ম্যাচে আর জেতা হয়নি ভারতের। ৩৩৩ রানের জবাবে মাত্র ৮৯ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
দলের বারবার ব্যাটিং ধস নিয়ে বেশ চিন্তিত ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ভারতের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিলেও নিউজিল্যান্ডের কিছুটা চ্যালেঞ্জিং কন্ডিশনে খাবি খাচ্ছেন সেই একই ব্যাটাররা। বিষয়টি বেশ ভালোভাবেই চিন্তায় ফেলে দিয়েছে গুরু গম্ভীরকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেসব নিয়েই কথা বলেছেন কোচ।
সংবাদ সম্মেলনে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন, ‘বিষয়টি (ব্যাটিং ধস) ধামাচাপা দিয়ে রাখার (মাঝে) কোনো লাভ নেই। শুধু এই ম্যাচেই এমনটা হয়নি। আগের ম্যাচেও ১১১ বা ১১২ রানে আমাদের ৭ উইকেট পড়ে গিয়েছিল। আজ আমরা হেরেছি, তাই বিষয়টি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, নিঃসন্দেহে এটি বড় হার। তবে আগের ম্যাচেও ১৩৫ রান তাড়া করতে নেমে ১১১ রানে ৭ উইকেট হারিয়েছিলাম। স্বাভাবিকভাবেই এটি কিছুটা উদ্বেগের বিষয়। কারণ, এখানে বোলারদের জন্য কিছুটা সুবিধা রয়েছে। তাই আমাদের শুধু মানসিকভাবে নয়, দক্ষতার দিক থেকেও প্রস্তুত থাকতে হবে।’
গম্ভীর আরও বলেছেন, ‘এ ধরনের কন্ডিশনে ওয়ানডেতে প্রথম ১০ ওভারে ৭০-৮০ রান করা সম্ভব নয়। কোনো উইকেট না হারিয়ে ৩৫-৪০ রান করলেও তা যথেষ্ট ভালো। ভারতে ব্যাটিংয়ের জন্য সবচেয়ে সহজ সময় প্রথম ১০-১৫ ওভার। এখানে সম্ভবত সেখানেই সবচেয়ে কঠিন সময়। কন্ডিশনের এই পার্থক্যটা বুঝতে হবে। আমাদের দলে যে অভিজ্ঞতা রয়েছে, তাতে আশা করি শেষ ম্যাচে আমরা মানিয়ে নিতে পারব। ৯০-এর ঘরে অলআউট হয়ে গেলে যে কেউই উদ্বিগ্ন হবে। আমি কেন হব না? অবশ্যই আমি চিন্তিত। কারণ, এই কন্ডিশনগুলো (২০২৭ ওয়ানডে) বিশ্বকাপে আমরা যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারি, তার সবচেয়ে কাছাকাছি।’
দলের ব্যাটিং ধস নিয়ে চিন্তিত ভারতের প্রধান কোচ। ছবি : গেটি ইমেজসকন্ডিশনের ফারাক নিয়ে গুরু গম্ভীর জানান, ‘ভারতে খেললে আপনারা সবাই জানেন, বোলারদের জন্য খুব একটা কিছু থাকে না। কিন্তু এই ধরনের কন্ডিশনে এলে দেখা যায়, ব্যাট ও বলের মধ্যে বেশ ভালো লড়াই হয়। তাই বিশ্বকাপের কন্ডিশনের সঙ্গে এগুলোর মিলই সম্ভবত সবচেয়ে বেশি। স্বাভাবিকভাবেই আমি চিন্তিত। শুধু এই ম্যাচেই নয়, আগের ম্যাচেও ১১১-১১২ রানে আমাদের ৭ উইকেট পড়ে গিয়েছিল। তাই এবারের ম্যাচে আমার কাছে বড় চিন্তার বিষয় রান নয়, বরং এত দ্রুত অলআউট হয়ে যাওয়া। আমরা ২৬ বা ২৭ ওভারের (২৬.৪ ওভার) মধ্যেই অলআউট হয়েছি। আশা করি, যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করতে পারব।’
প্রধান কোচ আরও বলেছেন, ‘সত্যি বলতে, আমি এতটা কারিগরি বিশ্লেষণে যাই না - ওবল সিম বা কেমন সিম এসব নিয়ে। শেষ পর্যন্ত তা ওবল সিম হোক কিংবা সোজা সিম, বলের মুভমেন্ট খুব বেশি ছিল না। আপনারা যদি দেখেন, সিম মুভমেন্টও খুব একটা ছিল না। আমরা এসবের অনেক নাম তৈরি করেছি, ওবল সিম, স্ক্র্যাম্বলড সিম, ক্রস সিম। শেষ পর্যন্ত বলের মুভমেন্ট সামলানোই একজন ব্যাটারের কাজ। তা সোজা সিম হোক, ওবল সিম হোক কিংবা স্ক্র্যাম্বলড সিম। আমার মনে হয়েছে, ওবল সিমের চেয়ে আমাদের সমস্যায় ফেলেছে বোলারদের লেন্থ। তা এমন এক লেন্থ, যেখানে আপনি সামনের দিকে এগোতে পারছিলেন না, আবার পেছনেও যেতে পারছিলেন না। মাঝামাঝি ধরনের লেন্থ।’
গম্ভীরের মতে, ‘আমাদের সম্ভবত সেই বলগুলো খেলার ক্ষেত্রে আরও বেশি দৃঢ়তা দেখানো উচিত ছিল, ক্রিজে আটকে থাকা নয়। আমার কাছে ওবল সিমের চেয়ে বড় সমস্যা ছিল ক্রিজে আটকে যাওয়া।’
দলের তরুণ পেসার গুরনুর ব্রারকে নিয়ে গম্ভীর বলেছেন, ‘আমাদের দলে একজন বোলার আছে, যার স্বাভাবিক লেন্থ কিছুটা ছোট – সে হচ্ছে গুরনুর। সে জোরে বল পিচে আঘাত করায়। মাঝের ওভারগুলোতে এসে শর্ট বল ব্যবহার করাই তার কাজ। প্রথম দুই ম্যাচে ঠিক এই কাজ করেই সে সফল হয়েছিল। আমার মনে হয়েছে, অর্শ (আর্শদীপ সিং) ও আকিব (নবী) খুব ভালো বোলিং করেছে। আকিব কিছুটা দুর্ভাগা ছিল। প্রথম দুই ওভারের মধ্যে উইল ইয়াংয়ের উইকেটটি পেয়ে গেলে হয়তো পরিস্থিতি অনেক ভিন্ন হতে পারত। একজন ব্যাটার একবার উইকেটে থিতু হয়ে গেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। উইল ইয়াংও সেই কাজই করেছে। সে দুটি সুযোগ পেয়েছিল এবং সেগুলো কাজে লাগিয়েছে। প্রথমে ব্যাটিং করে কেউ ১২০ রান করলে বুঝতে হবে, সে পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়েছে।’
প্রধান কোচ আরও জানিয়েছেন, ‘পরিস্থিতি অনেক ভিন্ন হতে পারত। তবে কী করা উচিত ছিল, তা নিয়ে পরে অনেক কিছুই বলা যায়। কারণ, ক্যাচ আমরা ফেলেছি, অন্য কেউ নয়। তাই এর মূল্যও আমাদেরই দিতে হয়েছে।’
আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশায় প্রধান কোচ গৌতম গম্ভীর। একাদশে স্পিনার হিসেবে কুলদীপ যাদবকে খেলানো নিয়ে গম্ভীর বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, একজন লেগ স্পিনার বেশি কার্যকর হবেন। বিষয়টি একেবারেই। হ্যাঁ, সে (মোহাম্মদ সিরাজ) নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ক্রাইস্টচার্চে ভারত এ দলের হয়ে চার দিনের ম্যাচও খেলেছে। তাই তার পর্যাপ্ত বোলিং অনুশীলনও হয়েছে। আমরা ভেবেছিলাম, বিশেষ করে বড় মাঠের এই কন্ডিশনে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার জন্য একজন লেগ স্পিনার থাকলে তা আক্রমণাত্মক কৌশল হবে। তাই আমরা সেই পথেই এগিয়েছি। আমাদের কাছে যে সমন্বয়টি সঠিক মনে হয়েছে, সেটিই বেছে নিয়েছি।’
প্রধান কোচ বলে যান, ‘বিদেশ সফরে গেলে একজন স্পিনার হিসেবে ম্যাচ খেলার সুযোগ সব সময়ই সীমিত থাকে। তবে যতটুকু সুযোগ পাওয়া যায়, তা কাজে লাগানোর চেষ্টা করতে হয়। এমন নয় যে সে (সিরাজ) পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায়নি। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সে তিনটি ওয়ানডে খেলেছে। এরপর আপনি যখন নিউজিল্যান্ডের মতো জায়গায় সফরে যান, তখন মাঠের আকার ও কন্ডিশন বিবেচনায় কখনও তিনজন পেসার, আবার কখনও চারজন পেসার নিয়ে খেলতে হয়। প্রথম তিন ওয়ানডেতে আমরা ঠিক সেই কাজই করেছি।’
গম্ভীরের মতে, ‘তাই কম ম্যাচ খেলার সুযোগ পাওয়া বা ছন্দে আসার জন্য পর্যাপ্ত সময় না পাওয়া - এ ধরনের বিতর্কের কোনো মানে হয় না। আন্তর্জাতিক ক্রিকেট খেললে বেশির ভাগ সময়ই ছন্দে থাকার চেষ্টা করতে হবে। আর যতটুকু সুযোগ পাওয়া যায়, সেগুলোই কাজে লাগাতে হবে। ব্যাটারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কারণ, কোনো খেলোয়াড় পর্যাপ্ত সুযোগ পায়নি - এমনটা ভেবে বসে থাকলে চলবে না।’
সিরিজের পঞ্চম এবং সর্বশেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ১৫ নভেম্বর, মাউন্ট মঙ্গানুইয়ে। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচ। সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।