-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। এই ম্যাচকে ঘিরে কোয়ারেন্টিনের একগাদা শর্ত আরোপ করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দীর্ঘদিন ধরে বায়োবাবলে থাকতে থাকতে রীতিমত হাঁপিয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা। তাই তারা কোয়ারেন্টিনের শর্ত শিথিল করার আবেদন জানিয়েছিলেন।
সেই আবেদনের সুর ধরে বিসিসিআই কঠোর কণ্ঠে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছিল, নিয়মকানুনের কড়াকড়ি শিথিল না করলে ব্রিসবেন টেস্ট না খেলেই দেশে ফিরে আসবে ভারত। অবশেষে অস্ট্রেলিয়ার মন গলেছে। ব্রিসবেনে ভারতীয় দলের জন্য পুরো একটি কমপ্লেক্স ভাড়া করা হয়েছে। এর ভেতরে খেলোয়াড়রা নিজেদের মত সময় কাটাতে পারবেন।
এছাড়া থাকবে না কোনো পুলিশি নজরদারি। কোয়ারেন্টিন থাকবে নামেমাত্র, ক্রিকেটাররা কমপ্লেক্সের ভেতরে অবাধ চলাফেরা করতে পারবেন।
ব্রিসবেন টেস্ট চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে দুই বোর্ডকেই অবশ্য কিছুটা নমনীয় হতে হয়েছে। এই টেস্টে অংশগ্রহণের জন্য বিসিসিআই দিয়ে বসেছিল কিছু অদ্ভুত শর্ত। খেলোয়াড়রা যেখানে থাকবেন সেখানে খোলামেলা চলাফেরার দাবি জানানো হয়েছিল। টেস্ট শেষ হওয়ার পর থাকা যাবে না আর এক রাতও, সাথে সাথে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। এমনকি সিডনিতে দর্শকদের দ্বারা বর্ণবাদী আচরণের পর ব্রিসবেন টেস্টে দর্শক উপস্থিতি নিয়েও ভারত আপত্তি জানিয়েছিল বলে গুঞ্জন ওঠে। তবে যথারীতি এই ম্যাচও মাঠে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 