-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিপিএলে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখন সাইফউদ্দিনের। কিছুদিন আগে ডেভিড মিলার এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে আর এক সিঙ্গেলে নিয়েছিলেন ৩১ রান। সেই ওভারের রেশ কাটতে না কাটতেই সাইফউদ্দিনের ওপর বয়ে গেল ড্যারেন স্যামির ঝড়। কিছুদিনের মধ্যেই দুইটি ভুলে যাওয়ার মতো ওভার। তবে তাতে দুঃখিত হওয়ার কিছু নেই বলে মনে করেন লুক রাইট।
লুক রাইট বলেন, "এরকম একটি ওভারের পর ম্যাচে ফিরে আসাটা সবসময়ই কঠিন। আমি আশা করি সে মিলারের ওভারটিও মনে রাখেনি। একজন ক্রিকেটার হিসেবে এগুলো নিয়ে ভাবার সময় নেই। তাছাড়া একটি মাত্র ওভারের জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। আমি বিশ্বাস করি সে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে। সে একজন নিবেদিত ক্রিকেটার।"
ড্যারেন স্যামির ওভারটিকে সাইফউদ্দিনের জন্য অভিজ্ঞতা মনে করছেন রাইট। তিনি বলেন, "এটা তার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা। তাকে এটি থেকে শিক্ষা নিতে হবে। নেটে তার দক্ষতাগুলো নিয়ে কাজ করতে হবে। ক্রিকেটে এমনটা হয়ে থাকে। সে খুব ভালো একজন বোলার।"
সেই ওভারটিতে সাইফউদ্দিনের বোলিংকে দায় না দিয়ে রাইট কৃতিত্ব দিতে চান ড্যারেন স্যামির অভিজ্ঞতাকে। তার মতে এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ব্যাটিং করার অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন স্যামি।