-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৮.৫ ওভার বল করে ৪৯ রানের খরচায় ৫ উইকেট শিকার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকারের দিনে ম্যাচ সেরার খেতাবও পেলেন নাসুম। তবে ম্যাচ শেষে প্রতিবেদকের সাথে আলাপকালে তার কণ্ঠে আক্ষেপ— এমন ক্রিজ কাঁপানো পারফরম্যান্স প্রদর্শনের সুযোগটাও তো ঠিকমত পান না!
এবারের ডিপিএলে প্লেয়ার ড্রাফটে দল পাননি। পরবর্তীতে গাজী গ্রুপ ক্রিকেটার্স আগ্রহ দেখালে সেখানেই হয় ঠিকানা। তবে সুযোগ পাওয়া নিয়েও ছিল শঙ্কা। শুক্রবার (৫ এপ্রিল) সেই নাসুমই দলকে এনে দিলেন অবিশ্বাস্য এক জয়, যা বাঁচিয়ে রেখেছে সুপার লিগের স্বপ্নও।
দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরে পাঁচ উইকেট পাওয়া বা ম্যাচসেরা হওয়ার চেয়েও নাসুম বেশি খুশি দলকে জেতাতে পেরে। বিডিক্রিকটাইমকে বললেন, ‘সবচেয়ে বড় ব্যাপার, আমি পাঁচ উইকেট পাওয়াতেই দল জিততে পেরেছে। দল জিতেছে, এটাই স্বস্তি।’
২০১১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও খেলেছেন মাত্র ১৭টি ম্যাচ, যার ১০টি নিজের এলাকা সিলেট বিভাগের জার্সি গায়ে হলেও ৭টিই জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করে। ২৭ মাস আগে খেলেছেন সর্বশেষ প্রথম শ্রেণির ম্যাচটি! ২০১৩ সালে অভিষেকের পর সীমিত ওভারের ক্রিকেটে যে নিয়মিত সুযোগ পাচ্ছেন এমনটি বলার সুযোগ নেই। এবারের ডিপিএলের টি-টোয়েন্টি সংস্করণ চলাকালে কোনো দলেই ছিলেন না। বিপিএল খেলেছেন সবশেষ ২০১৫ সালে, যা এখন পর্যন্ত স্বীকৃত ক্রিকেটে তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আর প্রিমিয়ার লিগের চলতি আসরের আগে মাঠে নেমেছিলেন গত আসরে, সেবার প্রাইম দোলেশ্বরের একাদশে নিয়মিত সুযোগ পাননি।
নাসুম আক্ষেপ করে জানালেন, সামর্থ্যের প্রমাণ দেওয়ার পরও খেলার সুযোগ না দেওয়ায় তরুণ ক্রিকেটারদের অনেকেই অনুৎসাহিত হচ্ছেন। এনসিএলে নিজ এলাকা সিলেট বিভাগ কিংবা বিসিএলে ‘পয়সাওয়ালা’ ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়তে না পারলেও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টির চেয়ে লঙ্গার ভার্শনই বেশি প্রিয় নাসুমের কাছে।
তিনি বলেন, ‘চারদিনের ম্যাচই আমার বেশি পছন্দ। টি-টোয়েন্টিও ভালো লাগে। একদিনের ক্রিকেটে রান চেক দেওয়ার চেষ্টা করি। ওয়ানডেতে উইকেট কম পেলেও এই সামর্থ্য আমার আছে।’
দেরিতে হলেও গাজী গ্রুপ ক্রিকেটার্স দলভুক্ত করায় নাসুম আহমেদের কণ্ঠ চুয়ে পড়ল কৃতজ্ঞতা। তবে ডিপিএলে আরও যেসব তরুণ ক্রিকেটার দল পেয়েও একাদশে সুযোগ পাচ্ছেন না, তাদের দিকে দৃষ্টিপাতের আহ্বান জানালেন। কথাপ্রসঙ্গে উঠে এলো সিলেট বিভাগ থেকে জাতীয় দলে প্রতিনিধিত্বের বিষয়ও। সেই কথোপকথনেও নাসুম রাখলেন তরুণদের প্রতি গুরুত্ব বাড়ানোর আবেদন।
নাসুম বলেন, ‘সম্প্রতি আমাদের ৩ জন পেসার (
