-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার (২০ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের ৩৮তম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় পাঞ্জাব, যে ম্যাচে পাঞ্জাব জিতেছে ৫ উইকেটে। টস জিতে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান জড়ো করে।
দলের পক্ষে টানা দ্বিতীয় শতক হাঁকিয়ে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শিখর ধাওয়ান। বলতে গেলে তিনি একাই টেনে নিয়ে গেছেন দলের ইনিংস। মাত্র ৬১ বলের মোকাবেলায় ১০৬ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার, হাঁকিয়েছেন ১২টি চার ও ৩টি ছক্কা। অন্যান্যদের মধ্যে আর কারও স্কোর ১৫-ও হয়নি।
পাঞ্জাবের পক্ষে মোহাম্মদ শামি দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশাম ও মুরুগান অশ্বিন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে হারালেও ক্রিস গেইলের দ্রুতগতির ব্যাটিং দলকে ভালো শুরু এনে দেয়। গেইল ১৩ বলে ২৯ রান করেন ৩টি চার ও ২টি ছক্কার সহায়তায়। গেইলের বিদায়ের পরপরই মায়াঙ্ক আগারওয়ালও বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় দল।
তবে সেই চাপ উড়ে যায় নিকোলাস পুরানের ঝড়ে। ৬টি চার ও ৩টি ছক্কায় মাত্র ২৮ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরলেও পুরানের এই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় পাঞ্জাব। ম্যাক্সওয়েল ২৪ বলে ৩২ রান করে বিদায় নিলেও শেষদিকে দীপক হুদার ২২ বলে ১৫ ও জিমি নিশামের ৮ বলে ১০ রানের ইনিংসে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাঞ্জাব।
সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস : ১৬৪/৫ (২০ ওভার)
ধাওয়ান ১০৬*, আইয়ার ১৪, পান্ট ১৪
শামি ২৮/২, নিশাম ১৭/১
কিংস ইলেভেন পাঞ্জাব : ১৬৭/৫ (১৯ ওভার)
পুরান ৫৩, ম্যাক্সওয়েল ৩২, গেইল ২৯
রাবাদা ২৭/২, অশ্বিন ২৭/১
ভিডিও: ১ ওভারে ২৬ রান নিলেন গেইল
ফল : কিংস ইলেভেন পাঞ্জাব ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 