-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি[/caption]
ক্যারিবীয় অঞ্চলে পা রাখার আগে ক্রিকেটাররা ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে। তাছাড়া উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এই দুই কারণে যুক্তরাষ্ট্রের ভিসা লাগছেই।
তবে ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি মেহেদী হাসান মিরাজ ও আরিফুল হকের। একই সমস্যায় পড়েছেন উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ম্যানেজার সাব্বির খানও। ফলে দলের সাথে নির্ধারিত সময়ে উইন্ডিজ সফরে যেতে পারছেন না তিনি।
তার বদলে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান রাবিদ ইমাম। তবে ভারপ্রাপ্ত এই দায়িত্ব শেষ হবে অফিসিয়াল ম্যানেজার সাব্বির খান জটিলতা শেষ করে দলের সাথে যোগ দেওয়ার সাথে সাথেই।
শনিবার দিবাগত রাতে (বাংলাদেশ সময় ১টা ৪০ মিনিটে) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে খেলোয়াড়দের বহনকারী বিমান। দুবাইয়ে বিরতির পর দ্বিতীয় ট্রানজিট হিসেবে ব্যবহৃত হবে নিউইয়র্ক। এরপর নিউইয়র্ক থেকে গন্তব্য অ্যান্টিগা।
ভিসা জটিলতায় মিরাজের আটকে যাওয়া বাংলাদেশ দলের শিবিরে এনে দিচ্ছে দুশ্চিন্তার ভাঁজ। একই সমস্যায় আরিফুল হকও ভুগছেন, তবে আরিফুল নেই টেস্ট সিরিজের স্কোয়াডে। মিরাজ সেই স্কোয়াডে থাকায় দ্রুততম সময়ের মধ্যে তার দলের সাথে যোগ দেওয়া জরুরি। ভিসা না পাওয়ার অনাকাঙ্ক্ষিত এই সমস্যা সমাধানে মিরাজকে যুক্তরাষ্ট্রের ট্রানজিট ভিসা নিতে হতে পারে। তবে তরুণ এই ক্রিকেটার যে বিমান ভ্রমণে দলের সঙ্গী হতে পারছেন না- এটি নিশ্চিত।
উল্লেখ্য, অ্যান্টিগায় টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে একটি আনঅফিসিয়াল ম্যাচ ও দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ।