-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। আফগানিস্তানের হোম সিরিজ হিসেবে এটি আয়োজিত হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু আফগানিস্তানের ক্রিকেটাররা নির্দিষ্ট সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পাননি। ফলে তারা এখন ভেন্যু পরিবর্তন করতে চাচ্ছেন।
কিন্তু আয়ারল্যান্ড দল ইতোমধ্যে আবুধাবি পৌঁছে গিয়েছে। কারণ দুই দলের মধ্যকার ম্যাচগুলো আয়োজিত হওয়ার কথা ছিল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। কিন্তু ভিসা না পাওয়ার আফগানিস্তান এখন সিরিজটি ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আয়োজনের প্রস্তাব দিয়েছে।
ইতোমধ্যে আবুধাবিতে পৌঁছে যাওয়া আয়ারল্যান্ড আবার ওমান সফর করতে অস্বীকৃতি জানিয়েছে। তাছাড়া একটা প্রস্তুতি নিয়ে হঠাৎ করে এভাবে আরেক দেশে ভেন্যু বদলে ফেলায় ক্রিকেটারদের প্রস্তুতির ব্যাপারও আছে। শেষ পর্যন্ত দুই দলের মতের মিল না হলে সিরিজটি বাতিল হয়ে যেতে পারে।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের গণমাধ্যম ব্যবস্থাপক ক্রেইগ এডসন বলেছেন, 'চুক্তি মোতাবেক আমরা আবুধাবিতে চলে এসেছি। কিন্তু আফগানিস্তান এখন ভেন্যু পরিবর্তনের কথা বলছে। আমরা এখনো তাদের প্রস্তাবে রাজি হইনি।'
আফগানিস্তান ও আয়ারল্যান্ড সিরিজের সূচি :