-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইংল্যান্ড দলের কোভিড-১৯ আক্রান্ত ক্রিকেটারদের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে অধিনায়ক ইয়ন মরগান আক্রান্তদের একজন। মরগানরা বায়োবাবল ভাঙেননি বলে দৃঢ় বিশ্বাস জাইলসের। একই সঙ্গে এই ভাইরাসটি কিভাবে ছাড়াল সেটিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
জাইলস বলেন, 'এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি বিশ্বাস করি, ক্রিকেটাররা প্রটোকল ভাঙেনি। আমরা এখনই বলতে পারছি না, কিভাবে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ল। তবে কিভাবে এটি (কোভিড-১৯) ছড়িয়ে পড়ল সেটা খুব দ্রুতই শনাক্ত করতে সক্ষম হব।'
তিনি আরও বলেন, 'আমি মনে করি, আমরা কোন প্রকার ঝুঁকি নেইনি। সম্ভাব্য বিপদ সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন আছি। আমাদের লোকজনদের নিরাপদে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি মাঠে দর্শক থাকে এবং ভেন্যুর স্টাফ ভেতরে যাতাযাত করতে থাকে তাহলে আমরা কতজনেরই আর পরীক্ষা (কোভিড-১৯ টেস্ট) করতে পারি!'
এদিকে ৮ জুলাই (বৃহস্পতিবার) কার্ডিফে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। দলের সাত সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় গোটা দলকেই আইসোলেশনে পাঠিয়ে দিয়েছে ইসিবি।
বেন স্টোকসকে অধিনায়ক করে সদস্যের নতুন দল ঘোষণা করেছে ইসিবি। এই দলের ৯ জন ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পরিবর্তিত স্কোয়াড
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক বল, ড্যানি ব্রিগস, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, লুইস জর্জ, টম হেল্ম, উইল জ্যাকস, ড্যানিয়েল লরেন্স, সাকিব মাহমুদ, দাওয়িদ মালান, ক্রেইগ ওভারটন, ম্যাট পার্কিনসন, ডেভিড পেনি, ফিল সল্ট, জন সিম্পসন, জেমস ভিন্স।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 