-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাট হাতে রান এবং বল হাতে উইকেট এসেছে সিলেট পর্বের ম্যাচগুলোতে। তবে ঢাকা পর্বের শুরুতেই যেন আগের রূপে ফিরে গিয়েছে বিপিএল। সিলেট ও চট্টগ্রাম পর্বে হাই-স্কোরিং ম্যাচ হলেও ঢাকা পর্বে বরাবরই অনুষ্ঠিত হয়েছে লো-স্কোরিং ম্যাচ। মিরপুরের এমন উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
সিলেট ও ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্বের শুরুতেই মিরপুর উইকেট প্রস্তুত করতে ১০দিনেরও বেশি সময় পেয়েছিলেন পিচ কিউরেটর। তবে চট্টগ্রাম পর্ব শেষে মিরপুরের উইকেটের আচরণ একই দেখে হতাশ মাশরাফি। টি-টোয়েন্টির জন্য এমন উইকেট গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।
টুর্নামেন্টের টিকে থাকার লড়াইয়ে ঢাকা পর্বের দ্বিতীয় ধাপের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯৭ রানেই অল-আউট হতে হয়েছে রংপুর রাইডার্সকে। যেখানে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বেশি সেখানে অন্যান্য ভেন্যুর চেয়ে পুরোপুরিই ভিন্ন মিরপুরের উইকেট।
"টুর্নামেন্টের এই পর্যায়ে এসে সবাই চাই ভালো উইকেটে খেলতে। টসে হেরে গিয়ে ম্যাচ হেরে গেছি নিশ্চয়ই এই ফিলিংস নিয়ে কেউ মাঠে আসতে চায় না। এমনিতে ঢাকার উইকেটে টস হারলে ব্যাটিং করতে হবে, তারপরে যদি গিয়ে দেখি উইকেট এমন বিহেভ করছে তাহলে ড্রেসিং রুম পাজলড হয়ে যায় যেকোনো দলেরই।"
"আমরা জানি এখানে টস হারলে বোলিং টিম সুবিধা পায়, কিন্তু এত সুবিধা পাবে যেমন গুড লেন্থ বল মাথার উপর দিয়ে চলে যায়। স্পিন অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্টে যেমন হয়েছিল সাদা বলেও তেমন হবে এটা আসলে খুবই কঠিন।"
সিলেট ও চট্টগ্রাম পর্বে যেখানে ১৮০-১৯০ রান হতো সেখানে মিরপুরের উইকেটে গড়ে রান হয় ১৩০-১৪০! মিরপুরের এমন উইকেটের জন্য সরাসরি কিউরেটরকে দুষছেন না রংপুরের এই অধিনায়ক বরং পিচ এমন হওয়ার কারণ খুঁজে বের করতে বললেন তিনি।
"মিরপুর বরাবরই আনপ্রেডিক্টেবল উইকেট আমরা জানি। কিন্তু এরপরও এতটা আনপ্রেডিক্টেবল হবে ভাবিনি যে, ব্যাটিং করাই এমন কঠিন কাজ। পৃথিবীর কোন উইকেটেই শুরুতে কেউ টার্গেট করে না যে ২০০ রান হবে। হয়তবা ১৭০-১৮০ করে। কিন্তু এখানে অন্তত তো আমরা ১৫০ আশা করতে পারতাম। তাহলে দুই দিকেই সমান সুযোগ থাকত।"