-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত ফেব্রুয়ারিতে দেশের ক্রিকেট ও ক্রীড়া ইতিহাসের প্রথম বিশ্বকাপ এনে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দীর্ঘদিন ধরে একত্রে অনুশীলনের ফলে দলটি শক্তিশালী হয়ে উঠেছিল। নতুন অনূর্ধ্ব-১৯ দল নিয়েও তাই অনুশীলন ক্যাম্পে বাড়তি মনোযোগ টাইগার বোর্ডের।
এজন্য কিছুদিন আগে সিলেটে অনূর্ধ্ব-১৯ দলের দুই সপ্তাহের ক্যাম্পের ব্যবস্থা করেছিল বিসিবি। সেই ক্যাম্পের পর আলাদা করে ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছিল দলটির সাপোর্ট স্টাফ। এবার শুধুমাত্র বোলারদের নিয়ে একটি ক্যাম্পের পরিকল্পনা করেছে বিসিবি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২২ তারিখ শুরু হবে এই ক্যাম্প। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এই ক্যাম্পে সর্বমোট ১৪ জন বোলার অংশ নিবেন। তাদের মধ্যে ৯ জন পেসার ও বাকি ৫ জন স্পিনার। পেসারদের দেখভালের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ও কোচ তালহা যুবায়ের। স্পিনারদের নিয়ে কাজ করবেন সোহেল ইসলাম।
এই প্রসঙ্গে বিডিক্রিকটাইমকে বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার বলন, ‘আমরা মিরপুরে একটা ক্যাম্প শুরু করবো আগামী ২২ তারিখ থেকে। এটি মূলত বোলারদের জন্য বিশেষায়িত ক্যাম্প। এখানে ৯ জন পেসার আর সাথে ৫ জন স্পিনার থাকবে। আমরা আগে যে ক্যাম্প করেছি, সেখানে বোলারদের স্কিল আর উন্নতির জায়গাগুলো খুঁজে বের করেছি। এখানে মূলত এগুলো নিয়েই কাজ করা হবে।’
‘আমরা ক্যাম্পে কোনও ব্যাটসম্যান রাখছি না কারণ, ব্যাটসম্যানদের নিয়ে আমরা এর আগে আলাদা করে একটা ক্যাম্প করেছি। সিলেটে মূল ক্যাম্পের পর এই ক্যাম্পটি করেছিলাম আমরা। সেখানে বোলারদের ছুটি দিয়ে ব্যাটসম্যানদের নিয়ে পাঁচ দিন আলাদা করে একটি ক্যাম্প করা হয়েছিল।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 