-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বিভিন্ন দুর্বলতার দোহায় দিয়ে দল থেকে বাদও দিয়েছিলেন মুমিনুলকে। তবে চন্ডিকা হাথুরুসিংহের অধ্যায় শেষ হওয়ার পর দীর্ঘ সময় পর সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল। সেটিও নিজের সাবেক কোচ হাথুরুসিংহের দল শ্রীলঙ্কার বিপক্ষে। চট্টগ্রামে প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নতুন মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল।
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুততম ২০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন মুমিনুল। সেই সাথে একই টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন এই লিটল মাস্টার। প্রথম ইনিংসের প্রথম দিনেই ১৭৫ রান করেন মুমিনুল। প্রথমবারের মতো ডাবল শতক করার আশা জাগালেও পরেরদিন মাত্র ১ রান যোগ করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে।
দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন মুমিনুল। যেই কোচ নানান অজুহাত দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করতেন সেই কোচের দলের বিপক্ষে দুইটি কীর্তি গড়লেন মুমিনুল। সাবেক শিষ্যর রেকর্ড গুলো কিভাবে দেখছেন চন্ডিকা হাথুরুসিংহে? সেটি জানতে মঙ্গলবার টিম বাসে উঠার আগে জিজ্ঞাসা করা হয় হাথুরুকে। তবে রেকর্ড নিয়ে এতো মাথা ঘামান না তিনি, সেটি সাফ জানিয়ে দিয়েছেন বরং ফলাফলই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
"ম্যাচে দুই শর বেশি রান করেছে, কেমন খেলেছে সেটি তো দেখেছেনই। আমি রেকর্ড-টেকর্ড নিয়ে মাথা ঘামাই না। আমার কাছে ফলই সব। আপনি জিতলেন, হারলেন না কি ড্র করলেন সেটাই হচ্ছে ব্যাপার।"
আগামীকাল 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আগের টেস্ট 'ড্র' হলেও দ্বিতীয়টি নিশ্চয়ই জিততে চাইবে দুই দল।