-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দলীয় সর্বোচ্চ ৮৮ রান করেন উইলিয়ামস। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
চা-বিরতির আগে চার উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছিলো জিম্বাবুয়ে। ক্রিজে তখনও ছিলেন ফিফটি হাঁকানো শন উইলিয়ামস ও পিটার মুর। সিকান্দার রাজাকে হারিয়ে মুরকে নিয়ে দলের হাল ধরেন উইলিয়ামস। চা-বিরতির পর দিনের শেষ সেশনে শুরু থেকেই বেশ দেখেশুনেই খেলেন এই দুই ব্যাটসম্যান।
মুর রান না তুললেও একপাশ থেকে রান তুলতে থাকেন উইলিয়ামস। তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। প্রথম টেস্টেই একই পথে হাটছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে সেটি হতে দেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের অন্য বোলাররা যখন জিম্বাবুয়ের উইকেট নিয়ে ব্যর্থ তখন বল হাতে আসেন মাহমুদউল্লাহ। ৮৮ রান করা উইলিয়ামসকে ফিরিয়ে ম্যাচ নিজেদের কন্ট্রোলে নিয়ে আসেন তিনি।
[caption id="attachment_60990" align="aligncenter" width="640"]
ভয়ঙ্কর হয়ে উঠা উইলিয়ামসকে ফেরান অধিনায়ক রিয়াদ। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
১৭৩ বলে ৮৮ রানের ইনিংস খেলে স্লিপে মেহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দেন উইলিয়ামস। শুধু তাই নয় মাহমুদউল্লাহ ভাঙেন উইলিয়ামস-মুরের ৭২ রানের জুটি। তারপরে অবশ্য ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। উইকেটকিপার রিগিস চাকাভাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরতে থাকেন মুর। চাকাভার সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন মুর। দিনশেষে পাঁচ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ১২২ বলে ৩৭ রান নিয়ে অপরাজিত থাকেন পিটার মুর ও ৪৮ বলে ২০ রান নিয়ে অপরাজিত থেকে দিনশেষ করেছেন চাকাভা।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনার ব্রায়ান চারির সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন তিনি। ব্যক্তিগত ১৩ রানে তাইজুলের বলে বোল্ড হন চারি। ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা টেলর পাননি বড় কোন রান। অধিনায়ক মাসাকাদজা করেন ৫২ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট পান তাইজুল এবং একটি করে উইকেট লাভ করেন রাহী, অপু ও মাহমুদউল্লাহ।
সংক্ষিপ্ত স্কোরঃ প্রথম দিন