-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সৌম্য সরকারের ৬৭ রানের সুবাধে নির্ধারিত ২০ ওভারে আবাহনীকে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। সেই লক্ষ্যেই ব্যাট করতে নামে এই ঐতিহ্যবাহী দলটি। তবে গাজী গ্রুপের মতো উদ্বোধনী জুটি থেকে বড় স্কোর পায়নি আবাহনী লিমিটেড। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারায় দলটি। গাজী গ্রুপকে প্রথম উইকেট এনে দেন শেখ মেহেদী। তিনি সাজঘরে ফেরান ৭ বলে ১০ রান করা নাঈমকে।
আগের ম্যাচে রানে ফিরলেও এই ম্যাচে ব্যাট হাতে নিস্প্রভ ছিলেন নাজমুল হোসেন। সঞ্জিত শাহার বলে ৭ বলে ৫ রান করেই সাজঘরে ফিরেন তিনি। শান্তর বিদায়ের পর সাজঘরে ফিরেন আরেক ওপেনার মুনিম শাহরিয়ারও। ৩৩ বলে ২৮ রান নাসুমের বলে আউট হন তিনি।
৪৮ রানে তিন উইকেট পড়লে সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন দলীয় অধিনায়ক মুশফিক ও মোসাদ্দেক। তবে মোসাদ্দেক একপাশ থেকে ধরে খেললেও অন্যপাশ থেকে রানের চাকা সচল রাখেন মুশফিক। নিয়মিত স্ট্রাইট রোটেট করে ওভার প্রতি রান রেটের দূরত্ব কমিয়ে আনেন তিনি। মুশফিকের পর হাত খুলে খেলেন মোসাদ্দেকও।
এই দুই ব্যাটসম্যান যখন দায়িত্বশীল ব্যাটিং করছিলেন ঠিক তখন উইকেটের সন্ধানে ছিল গাজী গ্রুপ। মুশফিক-মোসাদ্দেকের ব্যাটে ধীরে ধীরে জয়ের দিকেও এগোতে থাকে আবাহনী লিমিটেড। শেষদিকে ব্যাটিং তাণ্ডব চালান মোসাদ্দেক। ২৮ বলেই তুলে নেন ফিফটি। ১৮তম ওভারের শেষ বলে চার মেরে নিজের ফিফটির সঙ্গে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। এই দুই ব্যাটসম্যান মিলে গড়েন ১০৫ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোরঃ
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজী গ্রুপ ১৫০/৮ (ওভার ২০)
সৌম্য ৬৭, মেহেদী ৪৩
আমিনুল ২/১৯ (৪),শহিদুল ৪/৪১ (৪)
আবাহনী লিমিটেড ১৫৩/৩ (ওভার ১৮ )
মুশফিক ৫৩*, মোসাদ্দেক ৫০*
মেহেদী ১/১২(৩), নাসুম ১/৩২(৪)