-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

স্টিভ রোডস। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
মুস্তাফিজকে না পাওয়া বাংলাদেশের জন্য বড় ক্ষতি। এটি মেনে নিলেও বাংলাদেশ দলের নবনিযুক্ত প্রধান কোচ স্টিভ রোডস এতে দেখছেন স্কোয়াডের বাকি পেসারদের ভালো করার মোক্ষম সুযোগ।
রোডস বলেন, ‘প্রথম ম্যাচে আমরা মুস্তাফিজকে পাচ্ছি না, সম্ভবত দ্বিতীয় ম্যাচেও। কিছু করার নেই। সে অসাধারণ একজন বোলার। তবে তার অনুপস্থিতিতে বাকি চার পেসার ভালো সুযোগ পাচ্ছে।'
রোডস আরও বলেন, নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে উইন্ডিজের দক্ষ ব্যাটসম্যানদের আটকাতে পারলে বাংলাদেশি পেসারদের জন্য এটি দারুণ এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
উইন্ডিজ সিরিজের দল ঘোষণার পর তিনি সাক্ষাত করেছেন নতুন শিষ্যদের সাথে। এতে তিনি পাননি তাদের সম্পর্কে ভালো করে জানার সুযোগও। তবে বাংলাদেশে আসার আগেই তাদের সম্পর্কে ঘেঁটেছেন প্রযুক্তির সহায়তায়। রোডস বলেন, ‘খেলোয়াড়দের সম্পর্কে খুব ভালো জানি না। বাড়িতে ইন্টারনেটে তাদের সম্পর্কে ঘাঁটাঘাঁটি করেছি। কীভাবে তারা খেলে সেসব লক্ষ্য করেছি। ইউটিউবে কিছু হাইলাইটস দেখেছি। কিছু খেলোয়াড়ের মুখ চিনেছি, এমনকি সাপোর্টিং স্টাফদেরও চেনার চেষ্টা করেছি।’
সব মিলিয়ে রোডসের মনে হচ্ছে, বাংলাদেশের কোচ হিসেবে মিশনে নেমে যাওয়ার ব্যাপারটি একটু দ্রুতই হয়ে যাচ্ছে, ‘সত্যি বলতে কী, একটু দ্রুতই সব হচ্ছে, ক্যারিবীয় সফর বেশি দিন নেই। সেখানে ভালো করতে উন্মুখ। চেষ্টা করব ক্রিকেটারদের আরও এগিয়ে নিতে।’
রোডসের মতে, উইন্ডিজের উইকেট হবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং। তবে সেখানে ভালো করতে পারবেন পেসাররা। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনারা শ্রীলঙ্কার বিপক্ষে উইন্ডিজের টেস্ট সিরিজ দেখে থাকবেন। পিচ এখন বাউন্স করছে, তাদের বোলারদের জন্য খুবই সুবিধাজনক। আমার ধারণা পিচ এরকমই থাকবে। তাই বাংলাদেশে তিনদিনের অনুশীলনে আমরা সেই মোতাবেক অনুশীলন করব।'