-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রুহান খেলেছিলেন দুই দলের চার দিনের প্রস্তুতি ম্যাচেও। বাংলাদেশে আসার পর রুটিনমাফিক করোনা পরীক্ষায় এতদিন নেগেটিভও ছিলেন। তবে সর্বশেষ করোনা পরীক্ষায় তার নমুনার ফলাফল পজিটিভ আসে।
সর্বশেষ নমুনা পরীক্ষায় প্রিটোরিয়াসের পজিটিভ ফল যখন হাতে এসেছে, তখন আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলছে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩০ ওভার ব্যাটিংও করে। ৪ উইকেট হারিয়ে ১২২ রান জড়ো করার পর বন্ধ হয়ে যায় খেলা।
বল হাতে এদিন উইকেটশিকারিও বনে যান প্রিটোরিয়াস। ২৪ বলে ৪ রান করে ধুঁকতে থাকা ব্যাটসম্যান ইয়াসির আলীকে সাজঘরে ফিরিয়েছিলেন ইনিংসের ১১তম ওভারে।
জরুরি পরিস্থিতিতে ম্যাচ অফিসিয়ালরা প্রথম ওয়ানডে বাতিল ঘোষণা করেছেন। আইরিশ ক্রিকেটাররা এখন তাদের হোটেলে ফিরে যাবেন। সিরিজের মাঝপথে করোনা হানা দেওয়ায় আর মাঠে দুই দলের ক্রিকেটাররা একসাথে অবস্থান করায় বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না তা নিয়েও জেগেছে শঙ্কা।