-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শেষ কয়েকবছর ধরে নিজ শরীরের বিপক্ষে লড়ছিলেন ম্যারাডোনা। সপ্তাহ দুয়েক আগে অপারেশনের টেবিলে উঠতে হয়েছিল তাকে। তবে শেষ রক্ষা হলো না। গত বুধবার (২৫ নভেম্বর) তিগ্রেতে নিজ বাসায় হার্ট অ্যাটাক হয় তার। হাসপাতালে নেওয়ার পর আর ফিরতে পারেননি তিনি। ৬০ বছর বয়সে ইতি ঘটে ম্যারাডোনা অধ্যায়ের।
কিংবদন্তির মৃত্যুতে তার নিজ দেশ আর্জেন্টিনার মতো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা না হলেও দুনিয়াজুড়ে শোকের মাতম। ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত ম্যারাডোনার মৃত্যুতে ফুটবল অঙ্গন তো বটেই, ক্রিকেট অঙ্গনের তারকারাও প্রকাশ করছেন শোক ও বেদনা।
ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাবের শোষণা দিয়ে বিসিবি। বৃহস্পতিবার চলমান বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচ শেষে ও দ্বিতীয় ম্যাচ শুরুর আগে ম্যারাডোনের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করে টাইগার বোর্ড।
এদিন বঙ্গবন্ধু কাপের শুরুর ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে মাঠে নেমেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচে অর্ধশতক হাকানো অধিনায়ক শান্তর ব্যাটে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মাঠ ছাড়ে রাজশাহী। ম্যাচ শেষে শান্ত জানান, এই জয় সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন তিনি।
এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘ভালো লাগছে টানা দুই ম্যাচে জিতে আমাদের দল শীর্ষে। তবে এমন নয় যে পরের ম্যাচে আমরা হালকা হয়ে মাঠে নামবো। অবশ্য জয়ই একমাত্র লক্ষ্য থাকবে। তবে এমন জয়ের দিনে ম্যারাডোনার জন্য ভীষণ খারাপ লাগছে।’
‘তার অভাব কোনদিনও কেউ পূরণ করতে পারবে না। আমি জয়টি ব্যক্তিগতভাবে সুপার লিজেন্ডকে উৎসর্গ করতে চাই।’- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 