-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০০৯ সালে বাংলাদেশ যুবদলের পক্ষে ৪৩ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার শাকের আহমেদ[/caption]
শুক্রবার (২২ জানুয়ারি) ৪৪ জনের স্কোয়াড ঘোষণা করে যুক্তরাষ্ট্র ক্রিকেট। এই ৪৪ জনকে ডাকা হয়েছে জাতীয় দলে প্রশিক্ষণের জন্য। তাদের ভেতরেই আছে শাকেরের নাম। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ক্রিকেটে ভালো করার ফল হিসেবেই এই পুরস্কার পান শাকের। দেশটিতে তার ক্লাব 'ক্রিকেট একাডেমি অব ড্রেটিয়ট' বিডিক্রিকটাইমকে জানায়, শাকের গত কয়েক বছর ধরেই তাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং তাদেরকে অনেক টুর্নামেন্ট জিতিয়েছেন।
শাকের আহমেদের জন্ম ১৯৯২ সালে বাংলাদেশের সিলেট বিভাগে। বাঁহাতি এই ক্রিকেটার ২০১০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে খেলেছিলেন। ২০১০ সালের অক্টোবরে রাজশাহী বিভাগের বিপক্ষে সিলেট বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত খেলেছেন বাংলাদশের প্রথম শ্রেণির ক্রিকেটে। একই মাসে লিস্ট এ ক্রিকেটেও অভিষেক হয়েছিল শাকেরের। ২০১৩ পর্যন্ত তিনি খেলেছেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবসের জার্সিতে।
১৭টি প্রথম শ্রেণির ম্যাচে বাঁহাতি অফস্পিনে শিকার করেছেন ৪৫টি উইকেট। ইনিংসে ৫ উইকেট আছে তিনবার। বোলিং গড়ও নজরকাড়া ২৫.৬৪। ব্যাট হাতে করেন ৪০৩ রান। আছে দুইটি অর্ধশতক। লিস্ট এ ক্রিকেটে খেলেছেন ৬টি ম্যাচ। শিকার করেছেন ৬টি উইকেট। এরপরে আর বাংলাদেশের ক্রিকেটে তার উপস্থিতি দেখা যায়নি।
২০১৪ সালে শাকের যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে অন্য কোনো লক্ষ্য ছিল না তার, দূর দেশে গিয়েও ক্রিকেট নিয়েই মেতে ছিলেন এই অলরাউন্ডার। সেই বছরেই মিশিগান অঙ্গরাজ্যে মিশিগান ক্রিকেট অ্যাসোসিয়েশন লিগে খেলা শুরু করেন তিনি। পুরো যুক্তরাষ্ট্র জুড়েই বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেট খেলেছেন তিনি। মিশিগানে তার ক্লাব ক্রিকেট একাডেমি অব ড্রেটিয়ট জানায় অল্প কয়দিনেই তাদের দলের অধিনায়ক হয়ে যান শাকের এবং ক্লাবটিকে অনেক ট্রফি জিতিয়েছেন এই বাংলাদেশি।
[caption id="attachment_148822" align="aligncenter" width="720"]
যুক্তরাষ্ট্রে ম্যাচেসেরার পুরস্কার গ্রহণ করছেন শাকের আহমেদ[/caption]
২০২০ সালে যুক্তরাষ্ট্র ক্রিকেট টি-২০ ক্রিকেট লিগ শুরু করে এবং সেই টুর্নামেন্টে মিশিগানের দলে সুযোগ পাওয়ার সাথে সাথে দলের অধিনায়কত্বের দায়িত্বও পান শাকের। প্রায় ৬ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা শাকের এখন দেশটির স্থায়ী বাসিন্দা। ফলে ২২ জানুয়ারি ঘোষিত ৪৪ জনের যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্যাম্পেও তিনি সরাসরি ডাক পেয়েছেন।
শাকের ব্যাট ও বল হাতে সমানভাবে অবদান রেখেছেন ক্রিকেট একাডেমি অব ড্রেটিয়ট ও মিশিগান অঙ্গরাজ্যের দলের পক্ষে। ফলে ৪৪ জন থেকে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত দলেও তার জায়গা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এই ৪৪ জনের ক্যাম্পে একমাত্র বাংলাদেশি হিসেবে শাকের থাকলেও দক্ষিণ এশিয়ার আর দুই দেশ 




