-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে এবার একই কাতারে এসে মিলিত হয়েছে বিরাট কোহলি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে আয়ের দিক থেকে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেগাজিন ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, ইন্সটাগ্রামে প্রতিটি প্রচারণামূলক পোস্টের জন্য কোহলি আয় করে থাকেন ৫ লাখ ডলার করে, ভারতীয় রুপিতে যে অঙ্ক ৩.২ কোটি! ফোর্বসের দাবি অনুযায়ী, ইস্টাগ্রাম থেকে একই পরিমাণ অর্থ আয় করেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও।
এদিকে কোহলির আকাশচুম্বী জনপ্রিয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা দেখে। টুইটারে কোহলির ফলোয়ার বা অনুসারীর সংখ্যা দুই কোটিরও বেশি। ইন্সটাগ্রামে ভারতীয় অধিনায়কের অনুসারী সংখ্যা দেড় কোটি। আর ফেসবুকের ক্ষেত্রে সংখ্যাটি তিন কোটি ষাট লক্ষ!
শুধু রোনালদোকেই নয়, কোহলি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। এমনকি একদিক থেকে তার পেছনে পড়েছেন অন্য খেলাধুলার শীর্ষ খেলোয়াড়রাও। ফোর্বসের হিসেব বলছে, ব্র্যান্ড ভেল্যু বা বিপণন মুল্যের দিক থেকে বিরাট কোহলির মূল্য ফুটবল তারকা লিওনেল মেসি, গলফ তারকা রবি ম্যাকইলরয় কিংবা বাস্কেটবল তারকা স্টিফেন কারির চেয়েও বেশি।
ইন্সটাগ্রামে পোস্ট প্রতি সবচেয়ে বেশি আয়ের রেকর্ডটি হলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা কেভিন হার্টের। একটি পোস্ট থেকে তিনি আয় করেন ১০ লক্ষ ডলার!
এদিকে এই ম্যাগাজিনের করা চলতি বছরের সেরা ১০০ শীর্ষ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় কোহলি আছেন ৮৮তম স্থানে।
ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত। শুধু ক্রিকেটের জন্যই নয়, গ্ল্যামারের জন্যও বেশ খ্যাতি রয়েছে তার। বর্তমান সময়ে তিনি সেরা হওয়ার দৌড়ে পাল্লা দিচ্ছেন ক্রীড়াঙ্গনের অনান্য ক্ষেত্রের তারকাদের সঙ্গেও।