-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ের পর পুরো দল মেতে উঠে নাগিন ড্যান্স উদযাপনে[/caption]
সেখান থেকে সেটির জনপ্রিয়তা পায়। তবে আসল কারিগর নাজমুল অপু জানিয়েছেন এই নাগিন উদযাপন কোন জায়গা থেকে এসেছে। মূলত ২০১৭ বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন অপু। একই দলে ছিলেন ড্যারেন স্যামি, কেসরিক উইলিয়ামস। ড্রেসিং রুমে খেলোয়াড়দের মধ্যে আলোচনা চলাকালীন এই উদযাপনের বিষয়টি মাথায় আসে নাজমুল অপুর।
‘রাজশাহী কিংসের হয়ে খেলার সময় ড্রেসিং রুমে সব ক্রিকেটার এক সঙ্গে ছিল। সেখানে পাশের ক্রিকেটারকে নিয়ে নিজের কেমন অনুভূতি সেগুলো ব্যাখ্যা করা হচ্ছিলো। কেসরিক উইলিয়ামসের পাশেই সরোয়ার স্যার ছিল। তখন উনি বলতেছিল, স্পিনাররা সাপের মতো হবে যে সুযোগ বুঝে আক্রমণ করবে। তখন থেকেই এই উদযাপনের বিষয়টা মাথায় আসছিল।’
বিপিএলের গত দুই আসরেই উইকেট পেলে এমন উদযাপন করতেন অপু। গত বিপিএল ভালো করায় ডাক পান জাতীয় দলে। ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও এই উদযাপন নিয়ে আসেন স্পিনার অপু। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে কুশল পেরেরার উইকেট পাওয়ার পর নাগিন ড্যান্স উদযাপন করেছিলেন তিনি।
তবে উদযাপনটি ভালো চোখে নেননি শ্রীলঙ্কানরা। দ্বিতীয় ম্যাচ শেষে রাহীকে আউট করার পর বাংলাদেশকে ব্যঙ্গ করে উদযাপন করেন দানুশকা গুনাথিলাকা। ম্যাচ শেষে কুশল জানিয়েছেন শ্রীলঙ্কায় আসলে দেখে নিবে বাংলাদেশকে। সেই উদযাপনের রেশ ছড়িয়েছে শ্রীলঙ্কার মাঠেও।
‘কুশল পেরেরার উইকেট পাওয়ার পর আমি নাগিন ড্যান্স উদযাপন করেছিলাম তখন সে বলছিল প্রতিশোধ নিবে। পরে আমি ও রাহী যখন ব্যাটিং করছিলাম তখন রাহী আউট হলো। রাহীর উইকেট পড়ার পরে ওরাও একই উদযাপন করলো এবং ম্যাচ শেষে বলতেছিল শ্রীলঙ্কায় দেখা হবে তখন দেখে নিব।’
তিনি আরও যোগ করেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতার পর সুজন ভাই, মুশফিকরা বলতেছিল এই উদযাপন শুধু তোর একার না, এটা দলের। ইনশাহআল্লাহ্ আমরা কাউকে ছাড়বো না, সব দলকে এভাবে ছোবল মেরে শেষ করে দিব। এই জিনিসটা দেখে ভালো লাগছে, এইটার কারণে দলের ক্রিকেটাররা উজ্জীবিত হয়েছে এটাও অনেক বড় ব্যাপার।’