-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টসে জিতে ব্যাটিং করতে এসে দারুণ বিপদে পড়েছিল সফরকারীরা। দলীয় ৮ রানে রোহিত শর্মা আউট হয়ে ফিরে যান হেনরির বলে বোল্ড হয়ে। আরেক প্রান্ত থেকে ট্রেন্ট বোল্ট ও হেনরি নতুন বলে করেছেন দারুণ স্পেল। এরপর একে একে দুজনে মিলে ভাগাভাগি করে নেন ধাওয়ান, শুভমান গিল আর ধোনির উইকেট। দশম ওভারে ধোনির আউট হবার পর ভারতের সংগ্রহ ছিল ১৮/৪।
এরপর রাইডু আর বিজয় শংকর মিলে ৯৮ রানের জুটি করে পরিস্থিতি সামাল দেন। শংকর ৪৫ রান করে রান আউট হলে ভাঙে এই জুটি। এরপরের উইকেটেও কেদার যাদবকে সাথে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন রাইডু। ব্যক্তিগত ৯০ রান করে হেনরির বলে কলিন মুনরোকে ক্যাচ দিয়ে তিনি আউট হলে উইকেটে আসেন হার্দিক পান্ডিয়া। শেষদিকে তার খেলা ২২ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৫২ রান, সব কটি উইকেট হারিয়ে। হেনরি পান ৪ উইকেট, ৩৫ রান দিয়ে। ট্রেন্ট বোল্ট পান ৩ উইকেট, ৩৯ রানে।
জবাব দিতে নেমে ১৮ রানে প্রথম উইকেটের পতন ঘটে নিউজিল্যান্ডের। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফিরে যান নিকোলস। দুর্দান্ত সিম বোলিং আর বৈচিত্রপূর্ণ স্পিন বোলিং এর সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। উইলিয়ামসন, ল্যাথাম আর জিমি নিশাম চেষ্টা করেছিলেন। কিন্তু কার্যকরী সময়ে নিয়মিত ব্রেক থ্রু এনে নিউজিল্যান্ডকে কখনো ম্যাচে ফিরতে দেয়নি ভারতের বোলাররা। ৩৭তম ওভারে অসাধারণ নৈপুণ্যে নিশামকে রান আউট করে ধোনি ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। তারপর বাকি ব্যাটসম্যানরা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন মাত্র, হার এড়াতে পারেননি। ৩৫ বল বাকি থাকতেই নিউজিল্যান্ড অল-আউট হয় ২১৭ রানে। লেগ স্পিনার চাহাল নেন ৩ উইকেট, শামি আর পান্ডিয়া পান ২টি করে উইকেট।
উল্লেখ্য, ১১৩ বলে খেলা ৯০ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন আম্বাতি রাইডু। আর সিরিজ জুড়ে অসাধারণ বোলিং করে সিরিজ সেরা হয়েছেন মোহাম্মদ শামি।