-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড। দুই ওপেনার জনি বেয়ারস্টো আর অ্যালেক্স হেলস দলকে গড়ে দেন ১০০ রানের ভিত। দুজনেই পান অর্ধশতক। এ উদ্বোধনী জুটি ভাঙেন ওশান থমাস। ৪ টি করে চার ও ছক্কা মারা জনি বেয়ারস্টো ৫৬ রান করে বোল্ড হোন থমাসের বলে। এরপর জো রুটকেও টিকতে দেননি থমাস। ৫ রান করে বিদায় নেন জো রুট।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অ্যালেক্স হেলস আর ইয়ন মরগান। দুজন মিলে গড়েন ৪৫ রানের জুটি। শতকের পথে এগিয়ে যাচ্ছিলেন অ্যালেক্স হেলস। তার বিদায় ঘটে অ্যাশলে নার্সের বলে। ৮ চার আর ২ ছক্কায় সাজানো ৭৩ বলে ৮২ রান করে বিদায় নেন হেলস।
এরপর নামা জস বাটলার শুরু থেকেই ছিলেন মারমুখী ভঙ্গীতে। তাকে দারুন সঙ্গ দেন ইয়ন মরগান। ধীরে ধীরে দুজনই ধারণ করেন বিধ্বংসী রূপ। ইয়ন মরগান ৫৫ বলে ও জস বাটলার ৪৫ বলে অর্ধশতক পূর্ণ করেন। এরপর শুরু হয় টর্নেডো ব্যাটিং। অর্ধশতক থেকে শতকে পৌঁছাতে বাটলারের প্রয়োজন হয় ১৫ বল। ৮৬ বলে শতক তুলে নেন অধিনায়ক ইয়ন মরগান। ইংল্যান্ডের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ছয় হাজার রান করেন মরগান।
৪৫ ওভার ১ বলে ৩৫০ রান পূর্ণ করে ইংল্যান্ড। তাদের ২০৪ রানের বিশাল জুটি ভাঙেন শেলডন কটরেল। ৮ চার ও ৬ ছক্কায় সাজানো ৮৮ বলে ১০৩ রান করে ফিরে যান মরগান। এ জুটি ভাঙার পর অপর প্রান্তে ধ্বংসলীলা চালিয়ে যান জস বাটলার। শেষ ওভারে থামেন তিনি। করেন ৭৭ বলে ১৫০ রান। মারেন ১৩ চার ও ১২ ছয়। বেন স্টোকস অপরাজিত থানে ১১ রান করে। শেষ দশ ওভারে ১৫৪ রান করে ইংল্যান্ড। তাদের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৪১৮। ২৪ টি ছক্কা মেরে সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের ২৩ ছক্কার রেকর্ড ভাঙে তারা। বর্তমানে ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানো দল ইংল্যান্ড।
জবাব দিতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ক্রিস গেইল আর জন ক্যাম্পবেল। জন ক্যাম্পবেল নেমেই ঝড় তুললেও ইনিংস বড় করতে পারেননি। ২ টি চার ও ১ টি ছয়ের সাহায্যে ১৫ রান করে বিদায় নেন মার্ক উডের বলে। এরপর সাই হোপকেও ফেরান মার্ক উড। ৪৪ রানের মাথায় বিদায় নেন হোপ।
ড্যারেন ব্র্যাভোকে নিয়ে হাল ধরেন ক্রিস গেইল। শুরু থেকেই তাণ্ডব চালান তিনি। ব্যাট হাতে যেন এফোঁড়-ওফোঁড় করছিলেন ইংলিশ বোলারদের। একের পর এক বল ফেলছিলেন গ্যালারিতে। তাদের ১৭৬ রানের জুটিতে ম্যাচে টিকে থাকে স্বাগতিকরা। ব্রাভো ৬১ রান করে পরিণত হন উডের তৃতীয় শিকারে।
এরপর শিমরন হেটমেয়ার নেমে প্রথম বলেই পুল করে ছক্কা মারেন। পরের বলে আবারো ছক্কা মারতে গিয়ে হন উডের চতুর্থ শিকার।
অন্য প্রান্তে ক্রিস গেইলের ব্যাটে ভর করে এগিয়ে যায় উইন্ডিজ। আদিল রশিদকে ছক্কা মেরে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশ্বের ১৪ তম ব্যাটসম্যান হিসেবে হন দশ হাজারি ক্লাবের সদস্য। ৫৫ বলে শতক তুলে নেন তিনি। তাকে ফেরান বেন স্টোকস। ৯৭ বলে ১৬২ রান করে বোল্ড হন গেইল। তার ইনিংসে ছিল ১১ চার আর ১৪ ছক্কা।
গেইলের বিদায়ের পর ৯৫ বলে প্রয়োজন ছিল ১২৪ রান। পরের ওভারে আদিল রশিদের বলে জেসন হোল্ডার স্টাম্পিং হন। অ্যাশলে নার্সকে নিয়ে হাল ধরেন কার্লোস ব্র্যাথওয়েট। তাদের ৮৮ রানের জুটিতে ম্যাচে টিকে থাকে উইন্ডিজ
। উইন্ডিজের আশার প্রদীপ হয়ে জ্বলতে থাকা এ জুটি ভাঙেন আদিল রশিদ। ফের পাঠান অ্যাশলে নার্সকে। ৪১ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। পরের বলে ৪ চার আর ২ ছক্কায় ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলা ব্র্যাথওয়েট বিদায় নেন ।এক বল পর দেবেন্দ্র বিশু উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন প্লাঙ্কেটের হাতে। পরের বলে স্টাম্পিং হন ওশেন থমাস। ৫ বলে ৪ উইকেট নিয়ে উইন্ডিজের লেজ গুটিয়ে দেন রশিদ। ৩৮৯ রান করে অলআউট হয় উইন্ডিজ। ৫ উইকেট নেন রশিদ।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ৪১৮/৬, ৫০ ওভার।
মরগান ১৫০, মরগান ১০৩, হেলস ৮২
থমাস ২/৮৪, কটরেল ১/৬৪
উইন্ডিজ ৩৮৯/১০, ৪৮ ওভার।
গেইল ১৬২, ব্রাভো ৬১, ব্র্যাথওয়েট ৫০
রশিদ ৫/৮৫, উড ৪/৬০




