-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২৪ রানের মাথায় জীবন পেয়েছিলেন সৌম্য। জীবন পেয়েছিলেন ৩০ রানের মাথাতেও। কিন্তু স্কোর বড় করতে পারেননি তিনি। ৩১ রান করে রিয়াদের বলে লং অনে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন ব্রাথওয়েটের হাতে।
সৌম্য সরকারের বিদায়ের পরে চিটাগং ভাইকিংসের ব্যাটিং এলোমেলো করে দেন খুলনা টাইটানসের আবু জায়েদ রাহি। আবু জায়েদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন এনামুল। ঐ ওভারেই রানের খাতা খোলার আগেই আরিফুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সিকান্দার রাজা। ৫ চার আর ৩ ছক্কায় ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলে ফিরে যান এনামুল।
দুই ওভারে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চিটাগং ভাইকিংস। তবে শেষ চার ওভারে ৪৪ রান তুলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন নাজিবুল্লাহ জাদরান ও স্টিয়ান ভ্যান জিল। ৫০ রানের জুটি গড়েন দুজন। ২ ছয় আর ১ চারে ১৬ বলে ২৪ রান করেন জাদরান। ২ ছক্কায় ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন ভ্যান জিল। খুলনা টাইটানসের হয়ে তিনটি উইকেট পান আবু জায়েদ রাহি।
১৬১ রানের জবাব দিতে নেমে ঝড়ো সূচনা করে খুলনা টাইটানস। ইনিংসের দ্বিতীয় বলেই ছক্কা মারেন রাইলি রুশো। দ্বিতীয় ওভারেই সানজামুল ইসলামের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওপেনার মাইকেল ক্লিঙ্গার (১)। তবে তাতে থামেনি রুশোর ঝড়। ধীমান ঘোষকে সঙ্গে নিয়ে ৩৯ রান যোগ করেন রুশো। যদিও সেখানে ধীমান ঘোষের অবদান ছিল মাত্র ৪ রান।
পাওয়ারপ্লের শেষ ওভারে সিকান্দার রাজাকে সুইপ করতে গিয়ে বোল্ড হন ধীমান। পরের ওভারে আল-আমিনের টার্নে পরাস্ত হন রুশো। ২৬ বলে ৪৯ রানের ইনিংস খেলে বোল্ড হন রুশো। দুই ওভার পরে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে নাজমুল হোসেন শান্তকে (৯) ফিরিয়ে দেন তানভীর হায়দার।
দ্রুত উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় খুলনা টাইটানস। দলকে সেই বিপদ থেকে উদ্ধারের প্রচেষ্টা চালান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আরিফুল হক। দুজন মিলে এগিয়ে নিয়ে যান খুলনার রান। তাদের জুটিতে ঘুরে দাঁড়ায় খুলনা।
রিয়াদ ও আরিফুলের ব্যাটে ভর করে জয়ের পথে হাঁটতে থাকে খুলনা। তাদের ৭০ রানের জুটি ভাঙেন 