-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস হেরে আগে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। মিজানুর রহমানকে বোল্ড করে শুরুতেই উত্তরাঞ্চলকে উইকেট এনে দেন শামীম হোসেন পাটোয়ারি। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে মধ্যাঞ্চলের ভিত মজবুত করেন মজিদ ও সৌম্য সরকার। সৌম্যকে সানজামুল ইসলাম সাজঘরের পথ দেখালে ভেঙে যায় জুটি। ৬০ বলে ৪০ রান করেন সৌম্য।
তৃতীয় উইকেটে মজিদের সাথে জুটি বেঁধে দ্রুত রান তুলতে থাকেন
বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৪৩ রান করেছেন রিয়াদ[/caption]
৫০ ওভারে মধ্যাঞ্চল পায় ৫ উইকেটে ২৬২ রানের সংগ্রহ। উত্তরাঞ্চলের পক্ষে শফিকুল দুইটি এবং রিয়াদ, শামীম ও সানজামুল একটি করে উইকেট নিয়েছেন।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে হারায় উত্তরাঞ্চল। উইকেটটি নেন মোসাদ্দেক। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা ভুলিয়ে দেন পারভেজ হোসেন ইমন ও নাঈম ইসলাম। ইমনকে শিকার করে এই জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। ৬১ বলে ৩০ রান করেন ইমন। অধিনায়ক মার্শাল আইয়ুব ১ রান করেই বিদায় নেন, তাকে শিকার করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
নাঈম ও রিয়াদের কল্যাণে চতুর্থ উইকেটে ৬৭ রানের জুটি পায় উত্তরাঞ্চল। ৯৯ বলে ৭২ রান করা নাঈমকে শিকার করে এই জুটি ভাঙেন সৌম্য সরকার। অর্ধশতকের পথে হাঁটা রিয়াদকে শিকার করেন মোসাদ্দেক। রিয়াদের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৪৩ রান।
[caption id="attachment_187615" align="aligncenter" width="696"]
ব্যাট হাতে অপরাজিত ৫০ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক[/caption]
আরিফুল হক ১১ বলে ৭ রান ও আকবর আলি ৭ বলে ১২ রান করে বিদায় নেন। সাকিবকে ছক্কা হাঁকানোর ওভারেই ক্যাচ আউট হন আকবর। উত্তরাঞ্চলের শেষ ভরসা হিসেবে ক্রিজে থাকা শামীমও থামেন ২৯ রান করেন। তাকে শিকার করেন মৃত্যুঞ্জয়। শামীম মোকাবেলা করেন ৩৯টি বল।
নির্ধারিত ৫০ ওভারে উত্তরাঞ্চল সংগ্রহ করে ৯ উইকেটে ২৩৪ রান। ফলে ২৮ রানের জয় পায় মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের পক্ষে মৃত্যুঞ্জয় তিনটি, সৌম্য দুইটি, মোসাদ্দেক দুইটি এবং সাকিব ও অপু একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল ২৬২/৫ (৫০ ওভার)
মজিদ ৫৩, মোসাদ্দেক ৫০*, আল-আমিন ৪৩, সৌম্য ৪০, সাকিব ৩৩, অনিক ১৩* মিজানুর ১০;
শফিকুল ২/৬৬, রিয়াদ ১/২১, সানজামুল ২/৩৫, শামীম ১/৩৬।
বিসিবি উত্তরাঞ্চল ২৩৪/৯ (৫০ ওভার)
নাঈম ৭২, রিয়াদ ৪৩, ইমন ৩০, শামীম ২৯;
মৃত্যুঞ্জয় ৩/২১, সৌম্য ২।/২৮, মোসাদ্দেক ২/৪১, অপু ১/২৭, সাকিব ১/৪৯।
বিসিবি মধ্যাঞ্চল ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা- মোসাদ্দেক হোসেন সৈকত
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




