-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩ উইকেটে ৯৯ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল ভারত। ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয়েছিল কেবল ১১২ রানে। তাই ভারত খুবই ভালো অবস্থানে আছে বলে ধরা হচ্ছিল। কিন্তু ক্রিকেট যে ক্ষণিকেই বদলে যাওয়ার খেলা দ্বিতীয় দিনের শুরুতে হাড়ে হাড়েই টের পেয়েছে ভারত।
দ্বিতীয় দিনে লিচের প্রথম শিকারে পরিণত হন আজিঙ্কা রাহানে (৭)। পরের ওভারেই রোহিত শর্মাকে সাজঘরের পথ দেখান লিচ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে রোহিতের ব্যাট থেকে। একাদশে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে লিচই ইংল্যান্ডকে পথ দেখাচ্ছিলেন। পেসাররা যখন উইকেট পেতে ব্যর্থ হচ্ছিলেন তখন আক্রমণে এসেই রিশাভ পান্টকে (১) শিকার করেন ইংলিশ অধিনায়ক রুট।
একেএকে ওয়াশিংটন সুন্দর (০), অক্ষর প্যাটেল (০) ও রবিচন্দ্রন অশ্বিনকেও (১৭) শিকার করেন রুট। নিজের প্রথম ৫ ওভারেই ভারতের ৪টি উইকেট তুলে নেন ইংলিশ অধিনায়ক। ভারতের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন রুট। ৫টি উইকেট শিকার করতে তিনি খরচ করেন কেবল ৮ রান।
ভারত অলআউট হয়েছে ১৪৫ রানে। রুট ছাড়াও লিচ শিকার করেছেন ৫৪ রানে ৪টি উইকেট। প্রথম ইনিংসে ভারত পেয়েছে ৩৩ রানের লিড।
ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ধ্বসিয়ে দিয়েছিলেন অক্ষর ও অশ্বিন। অক্ষর শিকার করেছিলেন ৬টি উইকেট ও অশ্বিন নিয়েছিলেন ৩টি উইকেট। ভারতের পেসারও খুব একটা সফল হতে পারেননি প্রথম ইনিংসে। ইংল্যান্ডের পেসারদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১১২/১০ (১ম ইনিংস)
ভারত ১৪৫/১০ (১ম ইনিংস)
রোহিত ৬৬, কোহলি ২৭;
রুট ৫/৮, লিচ ৪/৫৪