-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এই ব্যাগি গ্রিন মাথায় চাপিয়েই অস্ট্রেলিয়ার হয়ে খেলা শুরু করেছিলেন ব্র্যাডম্যান। অর্থাৎ, এটি তার অভিষেক টেস্টের টুপি। নিলামে এর দাম উঠেছে সাড়ে ৪ লাখ অস্ট্রেলীয় ডলার। ক্রিকেট স্মারক বিক্রির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ মূল্য। ফ্রিডম্যান নামের অস্ট্রেলীয় এক ব্যবসায়ী কিনেছেন টুপিটি। শুরুতে ব্যাগি গ্রিনের কাঙ্ক্ষিত মূল্য না পেলেও শেষপর্যন্ত রেকর্ড মূল্যে নিলামে বিক্রির খবরটি জানিয়েছে অকশন হাউজ পিকলস।
ক্রিকেট ইতিহাসে সবচেয়ে চড়া দামে স্মারক বিক্রির রেকর্ড হয়েছে এ বছরই। অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য নিলামে তোলা অজি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের ব্যাগি গ্রিন ১০ লাখ ৭৫০০ অস্ট্রেলীয় ডলারে বিক্রি হয়।
ঐতিহাসিক ব্যাগি গ্রিন ব্র্যাডম্যান উপহার দিয়েছিলেন তার এক বন্ধুকে। ১৯৫০ সালে অ্যাডিলেডে বিরল উপহার পাওয়া সেই বন্ধুর নাম পিটার ডানহাম। সেই বন্ধু ফেঁসেছেন জালিয়াতির অভিযোগে। অবস্থা এমন যে, সর্বস্ব বিক্রি করেও দেনা পরিশোধের উপায় নেই। বাধ্য হয়ে তার ঐ বন্ধু নিলামে তোলেন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিনটাই।
পিটার ডানহামের বিরুদ্ধে মোট ১.৩ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগ। এই অভিযোগে গত মে মাসে তাকে ৮ বছর ২ মাসের জেল দেওয়া হয়। ৭৬ বছর বয়সী ডানহামকে কারাবাস থেকে বাঁচতে হলে দেনা পরিশোধ করতে হবে। তাই বাধ্য হয়ে নিলামে তোলেন বন্ধুর ঐতিহাসিক ও স্মৃতিবিজড়িত ক্যাপ।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 