-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৯৬ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। আফগান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি।
চতুর্থ উইকেটের পতনের পর দলের হাল ধরেন ব্রেন্ডন টেলর ও সিকান্দার রাজা। দলীয় ১৬৪ রানে ৮৯ রান করা টেলর ও ১৮৭ রানে ৬০ রান করা সিকান্দার সাজঘরে ফিরলে আবারও চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। আর এই সুযোগে ফের ম্যাচে ফিরে আসে আফগানিস্তান। আফগানদের আঁটসাঁট বোলিংয়ে শেষপর্যন্ত ৪৩ ওভার ব্যাট করা জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ১৯৬ রানে।
আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ও রশিদ খান তিনটি, দাওলাত জাদরান দুটি এবং মোহাম্মাদ নবী একটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার ইহসানউল্লাহ্কে হারায় আফগানিস্তান। এরপর মোহাম্মদ শেহজাদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ২৪ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকেও। এরপর নাসির জামালও বিদায় নিলে চাপে পড়ে যায় আফগানরা। তবে চাপ জয় করে দলকে আশার আলো দেখান রহমত শাহ্ (৬৯) ও মোহাম্মদ নবী (৫১)।
তবে চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটির ভাঙন এবং এই দুজনের বিদায়ের পর জিম্বাবুয়ের ইনিংসের চিত্রনাট্যই যেন রচিত হয় নতুন করে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি। ১৭৭ রানে (৪১.১ ওভার) নবম উইকেট হারানোর পর আফগানিস্তানের পরাজয়কে সময়ের ব্যাপার মনে হলেও ম্যাচে নতুন করে রোমাঞ্চ সৃষ্টি করেন দাওলাত জাদরান (৩৭ বলে ১০) ও শাপুর জাদরান (২৬ বলে ৭)।
ধীরে ধীরে দুজন এগোচ্ছিলেন কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকেই। শেষ ওভারে ৪ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। তবে ১ রান নেওয়ার পর ওভারের তৃতীয় বলে ব্রায়ান ভিটোরির ডেলিভারিতে ব্রেন্ডন টেলরের হাতে ক্যাচ তুলে দেন শাপুর। টেলর সেটি দক্ষতার সাথে তালুবন্দী করলে ২ রানের কষ্টার্জিত জয় পায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজাবারানি চারটি, সিকান্দার রাজা তিনটি এবং ব্রায়ান ভিটোরি দুটি উইকেট লাভ করেন। এছাড়া একটি উইকেট পান টেন্ডাই চাতারা।
সংক্ষিপ্ত স্কোর